‘রইদ’ সিনেমার দৃশ্য
কানাডার অন্যতম মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশের প্রশংসিত চলচ্চিত্র ‘রইদ’।
উৎসবের এবারের আসরে সেরা অভিনেত্রীর সম্মানসহ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছে সিনেমাটি। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই চলচ্চিত্রটির আন্তর্জাতিক এই অর্জনে পুরো টিম ও দেশের চলচ্চিত্রাঙ্গনে আনন্দের জোয়ার বইছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই উৎসব।
কানাডার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নাজিফা তুষি। সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে তার অনবদ্য ও প্রাণবন্ত অভিনয় আন্তর্জাতিক বিচারকদের নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি কারিগরি ও শৈল্পিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ উৎসবে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন জোয়াহের মুসাভভির জ্যোতি। একই সঙ্গে সেরা সংগীতের পুরস্কারও অর্জন করেছেন রাশিদ শরীফ শোয়েব। ফলে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে উৎসবে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে ‘রইদ’।
সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, ‘এই পুরস্কার আমার জন্য ভীষণ আনন্দের এবং একই সঙ্গে আবেগেরও। “রইদ” আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি এমন একটি কাজ, যার সঙ্গে অনেক মানুষের শ্রম, ভালোবাসা ও স্বপ্ন জড়িয়ে আছে। “সাদুর বউ” চরিত্রটি আমার জন্যও অনেক চ্যালেঞ্জিং ছিল। চরিত্রটিকে নিজের মতো করে ধারণ করার চেষ্টা করেছি এবং নির্মাতা মেজবাউর রহমান সুমনের নির্দেশনা আমাকে অনেক সহযোগিতা করেছে।
আন্তর্জাতিক একটি উৎসবে এই চরিত্রের জন্য স্বীকৃতি পাওয়া সত্যিই বিশেষ অনুভূতি। এই অর্জন আমি “রইদ”-এর পুরো টিম ও বাংলাদেশের দর্শকদের উৎসর্গ করতে চাই। দেশের একটি সিনেমা যখন আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পায়, তখন সেই আনন্দটা আসলে একার থাকে না, সবার হয়ে যায়।’
তিন ক্যাটাগরিতে পুরস্কার অর্জনের এই আনন্দের খবর নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ কলাকুশলীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সিনেমাটির চিত্রগ্রাহক জোয়াহের মুসাভভির জ্যোতিও এই স্বীকৃতিতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমার কাছে পুরস্কার মানে শুধু একটা স্বীকৃতি নয়। বরং মনে হয়, যে কাজটা ভালোবেসে এবং মন দিয়ে করেছি, সেটাকে কেউ দেখেছে, অনুভব করেছে; এটাই সবচেয়ে আনন্দের। একই সঙ্গে পুরস্কার একটা দায়িত্বও তৈরি করে। মনে করিয়ে দেয়, সামনে আরও ভালো কাজ করতে হবে, আরও মন দিয়ে কাজ করতে হবে। আর আমার কাজ বা এই স্বীকৃতি যদি অন্য কাউকেও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে, তাহলে সেটাই হয়তো এর সবচেয়ে বড় প্রাপ্তি।’
এদিকে, মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করেছে নেপালের আলোচিত চলচ্চিত্র ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’, যা এর আগে বিশ্বখ্যাত কান উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জুরি পুরস্কার অর্জন করেছিল।
অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’-এর সাফল্যের যাত্রা এটিই প্রথম নয়। এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল সিনেমাটি। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার ধারাবাহিকতায় আসন্ন অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বা ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অফিসিয়ালি জমা দেওয়া হয়েছে এই চলচ্চিত্রটি। ফলে দেশের গণ্ডি পেরিয়ে ‘রইদ’ নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রত্যাশাও ক্রমেই বাড়ছে।
গ্রামীণ প্রেক্ষাপটের পটভূমিতে নির্মিত ‘রইদ’ সিনেমায় অ্যাডাম ও ইভের পৌরাণিক গল্পের আবহকে কাজে লাগিয়ে একটি রহস্যময় ও ভিন্নধর্মী উপাখ্যান ফুটিয়ে তুলেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। গ্রামবাংলার জীবন, মানুষের মনস্তত্ত্ব, সম্পর্ক এবং রহস্যময় এক আখ্যানের মধ্য দিয়ে নির্মাতা সিনেমাটিতে নিজস্ব একটি চলচ্চিত্রভাষা তৈরি করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড।
নাজিফা তুষি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন
দীর্ঘদিন ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে বলিউডে নানা জল্পনা চলছে। তাদের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে বিভিন্ন সময়। এমন আলোচনার মধ্যেই একসঙ্গে জনসমক্ষে হাজির হয়েছেন এই তারকা দম্পতি। ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার দীপাবলির অনুষ্ঠানে অভিষেকের হাত ধরে প্রবেশ করেন ঐশ্বরিয়া। তাদের একসঙ্গে উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।প্রতি বছরের মতো এবারও মুম্বাইয়ে দীপাবলি উপলক্ষে তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন মণীশ মলহোত্রা। বলিউডের অনেক পরিচিত মুখ সেখানে উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন সাইফ আলি খান, কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার ও জেনেলিয়া ডি’সুজার মতো তারকারা। তবে অভিষেক ও ঐশ্বরিয়ার একসঙ্গে আগমনই ছিল অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত।
অনুষ্ঠানে অভিষেকের পরনে ছিল কালো শেরওয়ানি। অন্যদিকে লাল শাড়ি ও সোনালি পাড়ে সেজেছিলেন ঐশ্বরিয়া। দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায়। তাদের একসঙ্গে দেখে ভক্তদের অনেকে পুরোনো দিনের কথা মনে করেছেন। কারও কারও মতে, এই দম্পতির মধ্যে আবারও দেখা গেছে ২০০৮ সালের সেই পরিচিত রসায়ন।
অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে কয়েক বছর ধরেই নানা আলোচনা চলছে। বিশেষ করে তাদের আলাদা থাকা এবং দাম্পত্য জীবনে দূরত্ব তৈরির খবর বিভিন্ন সময় সামনে এসেছে। তবে এসব গুঞ্জন নিয়ে তাদের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ কারণে কোনো অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।অন্যদিকে, দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে ব্যক্তিগত জীবন ও পরিবারকে বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিলেও তাকে ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি। এবার মণীশ মলহোত্রার দীপাবলির অনুষ্ঠানে অভিষেকের হাত ধরে তার প্রবেশ এবং দুজনের একসঙ্গে ছবি তোলার মুহূর্ত ভক্তদের আনন্দিত করেছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে এই যুগল উপস্থিতি তাই নতুন করে আলোচনায় এসেছে।
সালমান খান
১৯৯৮ সালের ঘটনা। সেই সময় রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান বলিউডের 'ভাইজান'খ্যাত অভিনেতা সালমান খান। সেই সময় বলিউড সুপারস্টারের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। দুই দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
সেই উপদ্রব আবারও বেড়েছে। '২৪ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। বিদেশে সালমানের বন্ধু-গায়কের বাড়িতে হামলা করা হয়। তারপর সালমান-ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীর খুন থেকে শুরু করে নতুন করে অভিনেতা সঞ্জয় দত্ত, টাইগার শ্রফদের টার্গেট করা— একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং। যার জেরে ওয়াই ক্যাটাগরির পাশাপাশি সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
এর মধ্যে দুবাই থেকে দুই কোটি রুপি খরচ করে বুলেটপ্রুফ গাড়িও এনেছেন সালমান খান। বুলেটপ্রুফ কাঁচে মুড়েছেন গ্যালাক্সির বারান্দা। শুটিং ছাড়া গতিবিধিতেও রাশ টানতে হয়েছে এ অভিনেতাকে। কিন্তু সারাজীবন কি এভাবে প্রাণভয়ে বেড়াতে হবে? কী করলে বিষ্ণোইদের কাছ থেকে মুক্তি পাবেন সালমান খান?
এবার সেই নিদান দিল রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। যারা কৃষ্ণসার হরিণকে দেবতাজ্ঞানে পূজা করেন। লরেন্স বিষ্ণোইয়ের কাকা ভাইজানের নিরাপত্তা নিশ্চিত করে এক মোক্ষম উপায় বাতলে দেন।
এ বিষয়ে লরেন্স বিষ্ণোইয়ের কাকা রমেশ বিষ্ণোই বলেন,তিনি কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করেন না। বহুকাল ধরেই গ্যাংয়ের সবাইকে সতর্ক করে আসছেন। তিনি বলেন, 'সালমান বা তার ঘনিষ্ঠ কারও ওপর হামলা কিংবা হত্যাকে আমি সমর্থন করি না। আসলে বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জমে রয়েছে এবং এর সমাধান হওয়া উচিত। সালমান যদি আমাদের মন্দিরে পূজা দিয়ে ক্ষমা চাইতেন, তাহলে বিষয়টি অনেক আগেই মিটে যেত।'
কাকা রমেশ বিষ্ণোই বলেন, বিষ্ণোইরা মনে করেন— কৃষ্ণসার হরিণ হত্যা করে গর্হিত অপরাধ করেছেন সালমান খান, যা কিনা বিষ্ণোই সম্প্রদায়ের আচারবিধির বিরুদ্ধাচরণ। বিষ্ণোই সম্প্রদায়ের থেকে মুক্তি চাইলে সালমানকে অবশ্যই রাজস্থানের বিকানিরে অবস্থিত মুক্তিধাম মুকামে যেতে হবে।
তিনি বলেন, এ মন্দির বিষ্ণোইদের সব থেকে পবিত্র ধর্মীয় স্থান। এই একই নিদান বহু আগে দিয়েছিলেন ‘অল ইন্ডিয়া বিষ্ণোই সমাজ’-এর সম্পাদক হনুমানরাম বিষ্ণোই। কিন্তু শোনেননি ভাইজান!
রমেশ বিষ্ণোই বলেন, বিষ্ণোই সম্প্রদায়ের বিশ্বাস— কোনো ব্যক্তি অপরাধ করলে তার মধ্যে অবশ্যই অনুশোচনাবোধ থাকতে হবে, যা তাকে প্রায়শ্চিত্তের পথে নিয়ে যাবে। কেউ যদি বিষ্ণোই সম্প্রদায়ের সঙ্গে কোনো রকম অপরাধ বা অন্যায় করেন, তাহলে তাকে মুক্তিধাম মুকামে গিয়ে পুরো সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হয়। শুধু তাই নয়, নির্ধারিত পদ্ধতিতে ক্ষমা চাওয়া হলে, সেটি গ্রহণযোগ্য হবে কিনা সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে যাচাই করেন বিষ্ণোই সম্প্রদায়ের সদস্যরা।
অন্যদিকে সালমান খানের বাবা সেলিম খানের আশঙ্কা— এই মন্দিরে পূজা দিতে গেলে সালমানের ওপর হামলা হতে পারে। এ আশঙ্কায় লরেন্সের কাকা রমেশ বিষ্ণোই জানিয়েছেন— 'আমি ব্যক্তিগতভাবে সালমানের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি। এটা অনেক দিন ধরে চলছে। এ অধ্যায়ের অবসান হওয়া উচিত। একটা ক্ষমা প্রার্থনাই তো যথেষ্ট।'
অন্যদিকে আবার ক্ষমা চাইলেই আইনি জটিলতায় পড়তে হবে খোদ ভাইজানকেই। কারণ ২০১৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করেছিলেন নিম্ন আদালত। যদিও নিজেকে নির্দোষ দাবি করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থও হন অভিনেতা। মামলাটি বর্তমানে সেখানেই বিচারাধীন।
এদিকে সেলিম খান বলেন, যে ছেলে ছোট থেকে একটা আরশোলা মারতে পারেনি, সে কীভাবে হরিণ মারবে? তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
শাহরুখ খান
৬২তম জন্মদিনে তার ভক্ত-অনুরাগীদের বিশেষ উপহার দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’ প্রকাশ্যে এসেছে সোমবার (২ নভেম্বর)। এ গান নিয়ে আবার শাহরুখ ও দীপিকার রসায়ন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। নাচের দৃশ্যগুলোও প্রশংসিত হচ্ছে। গানটির সুর দিয়েছেন সচিন-জিগর, কথা লিখেছেন কুমার। কোরিওগ্রাফার পীযূষ-শাজিয়া জুটি।
এর আগে পীযূষ-শাজিয়া জুটি ‘রুহি’, ‘ভেড়িয়া’ ও ‘লাইগার’-এর নাচের দৃশ্য পরিচালনা করেছেন। তবে তারা এখনো নিজেদের নতুন বলেই মনে করেন। সিদ্ধার্থ আনন্দের আগের ছবি ‘ফাইটার’-এর ‘হীর আসমানি’ গানটির নৃত্যপরিচালনাও ছিল তাদেরই। সেই সূত্রেই দীপিকার সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা ছিল তাদের। তবে শাহরুখের সঙ্গে এই প্রথম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিওগ্রাফার পীযূষ-শাজিয়া বলেন, 'কর্মজীবনের এত অল্প সময়ে শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ সবার হয় না। হয়তো অন্যদের থেকে আমাদের কাজের ধরন কিছুটা আলাদা। সে কারণেই এত বড় সুযোগ পেয়েছি।'
এ যুগল নৃত্যপরিচালক বলেন, তাদের কাজের মধ্যে নতুন ভাবনা দেখেছিলেন সিদ্ধার্থ। প্রায় এক বছর আগেই এ গানের দায়িত্ব তাদের হাতে তুলে দেন পরিচালক। শাহরুখও তাদের নতুন ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন। তারা বলেন, 'শাহরুখকে কুর্নিশ জানাতেই হয়। আমাদের নতুন ভাবনা বুঝতে পেরেছেন তিনি। নতুন কিছু করার প্রস্তাব দিয়েছি, শুটিংয়ের ধরন নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছি। প্রতিটি ক্ষেত্রেই তিনি আগ্রহ দেখিয়েছেন।'
‘তু মিল জায়ে’ যে আর পাঁচটা নাচের গানের মতো নয়, তা স্পষ্ট করেছেন পীযূষ-শাজিয়া। তারা বলেন, 'এই গানটির নাচ তৈরি করা বেশ কঠিন ছিল। কারণ এটি একেবারে নাচের গান নয়। বরং একটা আবহ, একটা অনুভূতি রয়েছে। তাই নাচের ভঙ্গিও সেই মেজাজের সঙ্গে মানানসই করতে হয়েছে।'
তবে গানটিতে শুধু প্রেমের আবহ রাখতে চাননি তারা। শাহরুখের চরিত্রের মধ্যে যে তীব্রতা এবং হিংস্রতার ছাপ রয়েছে, সেটিও গানের দৃশ্যায়নে তুলে ধরতে চেয়েছেন। তাই রোমান্টিক মুহূর্তের পাশাপাশি রয়েছে অ্যাকশনের ঝলক। গানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘হুক স্টেপ’। সেটিও তৈরি করা হয়েছিল শাহরুখের নিজস্ব নাচের ধরন মাথায় রেখে।
পীযূষ-শাজিয়া বলেন, শাহরুখ নিজেই বলেছিলেন— যতক্ষণ না আমি ভালো করে নাচটা করতে পারছি, ততক্ষণ আমাকে মহড়া করতে দিও। শাহরুখের এই পরিশ্রম এবং সহকর্মীদের প্রতি তার আচরণ মুগ্ধ করেছে এ নৃত্যপরিচালক জুটিকে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘নবীনবরণ ও ডোনার সংবর্ধনা–২০২৬’ । ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘নবীনবরণ ও ডোনার সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাঁধন বুটেক্স ইউনিট। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিদায়ী ৪৮তম ব্যাচের রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাঁধনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সংগঠনটির প্রতিষ্ঠার ইতিহাস, বুটেক্স ইউনিটের বিভিন্ন কার্যক্রম এবং বাঁধনের সঙ্গে যুক্ত রক্তদাতাদের অভিজ্ঞতা ও অবদানের চিত্র তুলে ধরা হয়।
বাঁধন বুটেক্স ইউনিটের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি'র সভাপতি মো. এনায়েত হোসেন, আইটিইটি'র সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী মো. আরফান আলী প্রামাণিক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, শিক্ষার্থী কল্যাণ পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ওয়েলকিন টেক্সটাইল ইনোভেশনস লিমিটেডের পরিচালক কে. এম. আলাওল কবির এবং বাঁধন বুটেক্স ইউনিটের উপদেষ্টা সহকারী অধ্যাপক রিফাত জাহান। এছাড়া অনুষ্ঠানে বাঁধনের সাবেক কর্মী, নতুন ও পুরাতন সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, "বাঁধন বুটেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক সংগঠন, যা স্বেচ্ছায় রক্তদান ও রোগীদের সহায়তায় কাজ করে আসছে। গত বছর এ ইউনিটের মাধ্যমে ৫০০টিরও বেশি ব্যাগ রক্ত সরবরাহ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৫০০ থেকে ৬০০ জন রোগী উপকৃত হয়েছেন। এ বছর নতুন উদ্যোগ হিসেবে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে।"
তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে চক্ষু পরীক্ষা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় এলাকায় কার্যকর পদক্ষেপ নিতে বাঁধনের প্রতি আহ্বান জানান। এসব মানবিক কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আইটিইটি'র সভাপতি মো. এনায়েত হোসেন বলেন, "মানবতার সেবায় কাজ করার ক্ষেত্রে বাঁধন বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে অন্যতম পথিকৃৎ। নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, গভীর রাতেও রক্তের প্রয়োজনে যোগাযোগ করা হলে বাঁধনের কর্মীরা সবসময় ইতিবাচক সাড়া দিয়ে থাকেন।"
তিনি বুটেক্সে একটি স্থায়ী ‘ব্লাড ব্যাংক’ প্রতিষ্ঠা এবং মরণোত্তর চক্ষুদান কর্মসূচি চালুর প্রস্তাব দেন। পাশাপাশি আইটিইটি ও অ্যালামনাইদের পক্ষ থেকে বাঁধনের যেকোনো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষার্থী কল্যাণ পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, "মানুষ সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে না। বাঁধন মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সেই দায়বদ্ধতা পালনের সুযোগ তৈরি করে দিচ্ছে। রক্তদানের ক্ষেত্রে অনেকের মধ্যে শুরুতে ভয় বা দ্বিধা কাজ করলেও রক্তদানের পর যে আত্মতৃপ্তি পাওয়া যায়, তা অসাধারণ। বাঁধনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরাও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে।"
তিনি বাঁধনকে রক্তদানের পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান, যাতে এর মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়।
সমাপনী বক্তব্যে বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি পিয়াল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, রক্তদাতা ও নবীন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "২০০৬ সালে যাত্রা শুরু করা বাঁধন বুটেক্স ইউনিটের বর্তমান সাফল্যের পেছনে নিবেদিতপ্রাণ রক্তদাতা ও দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সফলভাবে অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতায় বাঁধন অতীতের মতো ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে। এ সময় তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীতের মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
মাহফুজ আনাম জেমস। ছবি: সংগৃহীত
ঢালিউড চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা। আদালত চত্বরে সাংবাদিক রবিউল ইসলাম রাজুর সঙ্গে তার বাগবিতণ্ডা, গায়ে হাত দেওয়ার অভিযোগ এবং সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙার অভিযোগকে কেন্দ্র করে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির আচরণের সমালোচনা করে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত চত্বরে জামিন পেয়ে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পরীমনি। এ সময় গাড়িতে ওঠার মুহূর্তে এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকা ওই ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান অভিনেত্রী।
ওই ব্যক্তি সাংবাদিক রবিউল ইসলাম রাজু। তার দাবি, তিনি শুধু ভিডিও ধারণ করছিলেন। পরীমনি তার মুঠোফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। নিজের শারীরিক প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করে রাজু জানান, তার একটি হাত ঠিকমতো কাজ করে না। অন্য হাত দিয়ে তিনি মোবাইল ব্যবহার করছিলেন।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক মুজাহিদ শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নিম্নমানের এই অভিনেত্রীকে মাথায় উঠিয়েছেন দেশের রাঘববোয়ালরা। রাজুকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে অত্যন্ত বিনয়ী একটা ছেলে। গায়ে হাত দেওয়া তো অনেক দূরের কথা। এর চেয়ে বড় প্রশ্ন হলো তার একটি হাত সচল। অপর হাতটি দিয়ে সে মোবাইল চালায়, মোজো রিপোর্টিং এর জন্য।
অন্যদিকে সাংবাদিক রাকিব হাসান লিখেছেন, রবিউল ইসলাম রাজু আমার দেখা সবথেকে ভদ্র বিনয়ী ও হাসিখুশি একটা ছেলে। আর কোন মেয়ে মানুষের ধারেরকাছে ঘেঁষা তো দূরের কথা, জোরে কথাও বলে না। অথচ আমাদের এই রাজুকে ই হেনস্তা করেছে একটা মিথ্যা অপবাদ দিয়ে। আফসোস হয় এই সমাজে এসব হাইক্লাস.... দের দাম অনেক বেশি। তাদের অনেক ক্ষমতা। রাজু হয়তো বিচার পাবে না। কেউ হয়তো তার পক্ষে কথাও বলবে না। তবুও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম।
তুলন ভাই নামে একজন লিখেছেন, তুই আমার গায়ে হাত দিছস কেন বাই*** সাংবাদিকতা সো*** আমার লগে? এভাবে হাজার মানুষের সামনে গালিগালাজ করছিল পরীমনি৷ পরীমনি বলছিল, এই শার্ট পরা সাংবাদিক নাকি তার গায়ে হাত দিছে৷ যদিও ভিডিওতে এমন কিছুই দেখা যায়নি৷ যদি করেও থাকে এটা অবশ্যই অন্যায় সেটার জন্যে পুলিশে দেন কিংন্তু প্রকাশ্যে গালাগালি করা একজন পাবলিক ফিগারের শোভা পায়? পরীমনি আজ না, এর আগেও তার লাইভে এমনকি পোস্টে গালাগালি করতো৷ অথচ সে নাকি অনেকের আইডল৷ পরী লাস্ট কি মুভি করছে এটা কেউ নাম ও বলতে পারবে না৷ অথচ ওর লাইফ স্টাইল দেখেন৷ এতো টাকার উৎস আসলে কই থেকে আসে? পুরনো একটা মামলার জামিন নিতে আজকে আদালতে সে আসছে ১০ বডিগার্ড নিয়া। এরপর সাংবাদিকদের ফোন কেড়ে নিছে পরীমনির বডিগার্ডরা৷ এমনকি তাদের গায়ে হাতও দিছে৷ মানে ওই কি এ দেশের প্রেসিডেন্ড হয়ে গেল নাকি, বুঝলাম না৷
এর আগে কালবেলা অনলাইনকে রবিউল ইসলাম রাজু বলেন, আদালতের লিফটে ওঠার সময় থেকেই পরীমনির সঙ্গে তার অপ্রীতিকর পরিস্থিতির শুরু। ভিডিও ধারণ করার সময় পরীমনি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন।