ঢাকায় প্রতি বছর কোরবানির আগে জমে ওঠে পশুর হাট

  • প্রকাশ : বুধবার ২৭ মে, ২০২৬, সময় : ৪:৪৮ পিএম

কোরবানির সময় এলেই অনেকেই নিজের নাম ছাড়াও বাবা-মা, নাবালক সন্তান বা মৃত আত্মীয়স্বজনের নামেও কোরবানি দিয়ে থাকেন। অনেক পরিবারে আবার একটি পশু কোরবানিতে কয়েকজন শরিক হন, কেউ কেউ মৃত আত্মীয়-স্বজনের জন্য নামেও অংশ রাখেন। কোরবানি কার নামে হবে, কার ওপর ওয়াজিব এবং অন্যের নামে কোরবানি দেওয়া যাবে কিনা‒ এসব বিষয় নিয়ে ইসলামি শরিয়তে নির্দিষ্ট কিছু বিধান রয়েছে।


মূলত, ছাগল, ভেড়া বা দুম্বার মতো প্রাণী একজনের পক্ষ থেকে একটি কোরবানি হিসেবেই আদায় করা হয়। অর্থাৎ, এসব পশুতে একাধিক ব্যক্তি শরিক হতে পারেন না। তবে গরু, মহিষ বা উটের ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হয়ে কোরবানি দেওয়া যায়। প্রত্যেকের নিয়ত ও অংশ আলাদা হলেও কোরবানি একটি পশুর মাধ্যমেই আদায় করা সম্ভব। ‘সাতজন মানে সাতটি নামের পক্ষ থেকে। সাতটি নামের চেয়ে কমও হতে পারে, বেশি হতে পারবে না। ভাগের ক্ষেত্রে নামের বিষয়টি হলো, অমুকের পক্ষ থেকে (কোরবানি হচ্ছে) এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোরবানির পশু জবাই আল্লাহ'র নামে করতে হয় ‘ বলেন ইসলাম বিষয়ক লেখক ও বিশ্লেষক শরীফ মুহাম্মদ।

কিন্তু মৃত বাবা-মায়ের নামে কোরবানি করা যাবে? স্বামী-স্ত্রী দুজনেরই কি আলাদা কোরবানি প্রয়োজন? নাবালক সন্তান বা যাদের আয় রোজগার নেই, তাদের নামে কোরবানি দেওয়া যাবে?


কোরবানি মূলত কার ওপর ওয়াজিব?

ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদ বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব। প্রতিবছর কোরবানির ঈদে সৃষ্টিকর্তার সন্তষ্টি অর্জনের লক্ষ্যে মুসলিম বিশ্বসহ বাংলাদেশের মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখ কোরবানির দিন ও পরবর্তী দুই দিন ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানি দিয়ে থাকেন।


ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, যাদের ওপর কোরবানি দেওয়া ওয়াজিব তারা যদি ইচ্ছাকৃতভাবে কোরবানি না দেন, তাহলে গোনাহের ভাগীদার হতে হবে।


ইসলামের বিধান অনুযায়ী, নেসাব অর্থাৎ, কোনো ব্যক্তির কাছে সাড়ে সাত ভরি পরিমাণ স্বর্ণ অথবা, সাড়ে ৫২ ভরি পরিমাণ রুপা বা এর সমমূল্যের নগদ টাকা অথবা সম্পদ থাকলে তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। যাদের এই পরিমাণ সম্পদ বা সম্পত্তি নেই, তাদের জন্য পশু কোরবানি বাধ্যতামূলক নয়। এই নিয়ম নারী-পুরুষ সবার জন্য প্রযোজ্য।


ইসলামের নবী মুহাম্মদের সময় মানুষের সম্পদের হিসাব অনেক ক্ষেত্রে স্বর্ণ-রুপা দিয়েই করা হতো। তাই, ইসলামে "নেসাব" নির্ধারণে স্বর্ণ ও রুপাকে ভিত্তি ধরা হয়েছে।


বর্তমান বাজারে মানভেদে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম প্রায় ১৮ লাখ কিংবা ১৮ লাখের চেয়ে কিছুটা বেশি। অন্যদিকে, সাড়ে ৫২ ভরি রুপার দাম প্রায় তিন লাখ টাকার কাছাকাছি। সেক্ষেত্রে রুপার নেসাব ধরলে যারা স্বচ্ছল নয়, তাদের ওপরও কোরবানি ওয়াজিব হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ এ বিষয়েবলছিলেন, ওই সময় (ইসলামের নবী মুহাম্মদের সময়) সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে ৫২ ভরি রুপার দাম এক ছিল। যুগ পরিক্রমায় এখন দামে পার্থক্য হয়ে গেছে। তাই, এখন সাড়ে ৫২ ভরি রুপা বাজারে যে দামে বিক্রি হয়, সেই পরিমাণ অর্থ যদি জিলহজ মাসের ১০, ১১, ১২–এই তিন দিনে যদি কারও হাতে জমা থাকে, তাহলে উনি কোরবানি দিবেন।


কখন অন্য কারও নামে কোরবানি দেওয়া যাবে?

ইসলামি বিধান অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী-পুরুষের ওপর কোরবানি ওয়াজিব হয়। তবে অনেকেই আছেন, যারা অন্যদের নামেও কোরবানি দেন। যেমন, কেউ তার কোনো পরিবারের সদস্য বা প্রিয় মানুষের নামে কোরবানি দেন। অনেকেই আছেন, যারা তাদের মৃত বাবা-মায়ের নামে বা কোনো আত্মীয়ের নামে কোরবানি দেন।


বাংলাদেশসহ উপমহাদেশে মৃত বাবা-মা বা স্বজনদের নামে কোরবানি দেওয়ার প্রচলন অনেক পুরোনো। ইসলামি দৃষ্টিতে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ। অনেকেই মনে করেন, এর মাধ্যমে মৃত ব্যক্তির জন্য সওয়াবের দোয়া করা হয়। তবে, জীবিত বা মৃত, অন্য কারও নামে কোরবানি দেওয়ার সর্বপ্রথম শর্ত হলো, আগে নিজের ওয়াজিব কোরবানি আদায় করতে হবে। তারপর সে অন্য কারও নামও যুক্ত করতে পারবে, বলছিলেন শরীফ মুহাম্মদ।


অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদও বলছিলেন, নিজের নামে দিয়ে অন্যদের নামে দেওয়া যায়। তা হতে পারে কোনো মহান ব্যক্তি বা কোনো প্রিয় মানুষ বা পরিবারের সদস্য।

তবে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দিলে সেই মাংস গরীবকে একটু বেশি দিলে ভালো হয়। এছাড়া, অনেকেই আছেন যারা তাদের নাবালক সন্তানের নামে কোরবানি দেন।নাবালক সন্তানের নামেও কোরবানি দেওয়ার জায়েজ আছে বলে জানান শরীফ মুহাম্মদ।



সব শরীককে কি সমান অর্থ দিতে হবে?

বিধান অনুযায়ী, সব শরীককে সমান অর্থ দিতে হবে এবং মাংসও সমবন্টন করতে হবে। ইসলাম বিষয়ক লেখক ও বিশ্লেষক শরীফ মুহাম্মদ বলেছেন, সাতজন যদি একদমই স্বতন্ত্র হয়, যেমন- ভিন্ন ভিন্ন পরিবারের বা ভিন্ন ব্যক্তি, তাহলে তারা প্রত্যেকে সমান টাকা দিবেন এবং মাংসও সমানভাবে ভাগ করে নিবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। যেমন, অনেকেই আছেন, যারা কোরবানি দিতে চান কিন্তু প্রতি ভাগে যে পরিমাণ টাকা দিতে হবে, তিনি সেই পরিমাণ দিতে পারছে না। তখন "কেউ তাকে ১০ হাজার টাকা উপহার হিসেবে দিতে পারে। কিন্তু মাংস সমানভাবে ভাগ করে দিতে হবে। কেউ উপহার হিসেবে দিলে সমস্যা নাই," বলছিলেন অধ্যাপক আব্দুর রশীদ।


তবে কেউ যদি সন্তান হিসেবে তার মায়ের বা বাবার নামে কোরবানি দেন, এমনকি পরিবারের অন্য কারও নামে বা একাধিক ব্যক্তির নামে স্বেচ্ছায় কোরবানি দেন, তখন তাদের কাছে সেই টাকা চাওয়া জরুরি না বলে জানিয়েছেন ইসলামি স্কলাররা। ‘আর স্বামী হিসেবে কেউ যদি স্ত্রীর নামে কোরবানি দিতে চান, স্ত্রীর কোরবানি ওয়াজিব হোক বা না হোক, সেক্ষেত্রে স্ত্রীকে না জানিয়ে করার চেয়ে জানিয়ে করা ভালো। যদি স্ত্রীর কোরবানি ওয়াজিব হয় সেক্ষেত্রে স্ত্রীকে নিয়ত করতে হবে যে তার কোরবানিটা তার স্বামী করছেন,’ বলেন শরীফ মুহাম্মদ।


যদিও অধ্যাপক আব্দুর রশীদের মতে, মৃত ব্যক্তি বা অন্য কারও নামে কোরবানি দিলে এখানে অনুমতির প্রয়োজন নাই। যে কারও নামেই কোরবানি দেওয়া যেতে পারে। আর কোনো নারী যদি অবিবাহিত হন এবং তার ওপর কোরবানি ওয়াজিব হয়, তাহলে তাকেও আগে নিজের ওয়াজিব কোরবানি আদায় করতে হবে। এরপর তিনিও তার বাবা-মা বা অন্য কোনো আত্মীয়-স্বজন বা প্রিয়জনের নামে নিজ অর্থেই কোরবানি দিতে পারবেন।


ঋণ নিয়ে কোরবানি করা যায়?

এদিকে, অনেকেই আছেন, যারা খুব স্বচ্ছল নন, কিন্তু কোরবানি দিতে চান। সেক্ষেত্রে তারাও কোরবানি দিতে পারবেন এবং তা নফল হিসেবে কবুল হবে উল্লেখ করে ইসলাম বিষয়ক লেখক ও বিশ্লেষক শরীফ মুহাম্মদ বলছিলেন, এখানে একটা শর্ত আছে। ‘ধরলাম, বাচ্চাদের মন খারাপ হয়ে আছে। সেজন্য তিনি কোরবানি দিতে চান। তাহলে হবে না। এখানে শর্ত হলো, কোনো সামাজিক উপলক্ষ্যই এখানে মূখ্য হতে পারবে না। নিয়ত থাকতে হবে যে আল্লাহকে খুশি করার জন্য করছি। অর্থাৎ, এটা প্রদর্শনমূলক না,’ বলেন তিনি।


এক্ষেত্রে ওই ব্যক্তি ঋণ নিয়ে সেই নফল কোরবানি আদায় করতে পারবেন। ‘কিন্তু বারবার ঋণ করার পর সেই ঋণ ওয়াদামাফিক পূরণ না করতে পারলে সেটারও দরকার নাই করার।’ এছাড়া যারা একশো বা হাজার কোটি টাকা শিল্প ঋণ নিয়েছেন নেসাবের পরিমাণ মিলাতে গিয়ে তাদের ঋণের পরিমাণ ধর্তব্য হবে না। কারণ ঋণের টাকা হিসাবে ধরা হলে সচ্ছল হওয়া সত্ত্বেও তার কোরবানি আবশ্যকীয় থাকে না। কিন্তু ব্যক্তিগত লোন, তা ১০ হাজার টাকা হোক বা ১০ লাখ টাকা হোক, এটা প্লাস-মাইনাস করে যদি দেখা যায় যে লোন পরিশোধ করেও আপনার কাছে নেসাব পরিমাণ অতিরিক্ত টাকা আছে, তাহলে আপনার ওপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে,’ যোগ করেন তিনি।




  • প্রকাশ : শনিবার ২৫ জুলাই, ২০২৬, সময় : ১০:৪৪ এএম

দাম্পত্য জীবনের শুরুটা সহজ, কিন্তু সেটাকে বছরের পর বছর সুন্দর রাখা মোটেই সহজ কাজ নয়। এর জন্য লাগে ধৈর্য, আন্তরিকতা, ত্যাগ আর একটু প্রজ্ঞা। সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে অনেক সময় নিজের অভিমান আর রাগ সংযত করতে হয়।


একজন স্বামীর ভূমিকা তখন হয়ে ওঠে কৌশলী আর স্নেহশীল একজন অভিভাবকের মতো। স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া না থাকলে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হতে থাকে, কখনো কখনো তা গড়ায় বিচ্ছেদ পর্যন্ত।


অথচ কিছু সহজ, প্রতিদিনের অভ্যাস নিয়মিত চর্চা করলে ভালোবাসা আর বিশ্বাস অনেক গভীর হয়ে ওঠে। স্ত্রীর ভুল হলে অপমান নয়, ভালোবাসা দিয়েই তা সংশোধন করা উচিত। তাঁকে অনুভব করাতে হয় যে পৃথিবীতে আপনিই তাঁর সবচেয়ে আপন মানুষ।


১. নিজের যত্ন নেওয়া, তাঁর যত্ন নেওয়া

স্ত্রীর সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি থাকাটা ছোট বিষয় মনে হলেও এর প্রভাব গভীর। সাহাবি ইবনে আব্বাস (রা.) নিজে এ অভ্যাসের কথা বলেছেন, ‘আমি আমার স্ত্রীর জন্য এমনই পরিপাটি থাকতে পছন্দ করি, যেমন আমি তার কাছ থেকে সাজগোজ পছন্দ করি।’ (মুসান্নাফ ইবনে আবি শাইবাহ, হাদিস: ১৯২৬৩)


স্ত্রী যেভাবে দেখতে পছন্দ করেন, সেভাবে থাকার চেষ্টাটা আসলে সম্মানেরই একটা প্রকাশ।


পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করাও এ যত্নেরই অংশ। সব সময় সম্ভব না হলেও মাঝেমধ্যে বিশেষ আয়োজন করা যায়, আর এখানে কার্পণ্য না করাই ভালো।


নবীজি (সা.) বলেছেন, ‘সওয়াবের আশায় কোনো মুসলিম যখন তার পরিবারের জন্য ব্যয় করে, তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৩৫১)


ঘরের কাজে সুযোগ পেলে সহযোগিতা করা আর ছোট ছোট ভালো কাজেরও আন্তরিক প্রশংসা করা—এসবও একই সুতোয় গাঁথা। আয়েশা (রা.) বলেন, ‘নবীজি প্রায়ই খাদিজা (রা.)-এর প্রশংসা করতেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২২৯)


এমনকি খাদিজার মৃত্যুর পরও নতুন স্ত্রীর সামনেই প্রশংসা করতেন। প্রশংসা কখনো পুরোনো সম্পর্ককে খাটো করে না; বরং ভালোবাসা বাড়ায়।


২. সম্মান কখনো হারাতে দেওয়া যাবে না

দাম্পত্য জীবনে মতবিরোধ হতেই পারে। প্রয়োজনে কিছু সময় দূরে থাকা যায়, বিছানা আলাদা করা যায়, কিন্তু গায়ে হাত তোলা কখনোই নয়। নবীজি (সা.) বলেছেন, ‘তোমরা কেউ যেন নিজের স্ত্রীকে দাসের মতো প্রহার না করো। দিনের শেষে তো তার সঙ্গেই মিলিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২০৪)


এ সতর্কতা এতটাই স্পষ্ট যে এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না।


সম্মান রক্ষার আরও কিছু দিক আছে, যেগুলো চোখে কম পড়ে, কিন্তু প্রভাব ফেলে গভীরভাবে। খারাপ নামে ডাকা, অশালীন ভাষা ব্যবহার, স্ত্রীর মা–বাবাকে নিয়ে কটূক্তি—এসব সম্পূর্ণ পরিত্যাজ্য; যৌতুকের দাবি বা ইঙ্গিতও তা-ই।


স্ত্রীকে অন্য কারও সঙ্গে তুলনা করাটাও একধরনের অসম্মান। তাঁকে বরং অনুভব করানো উচিত যে তিনি অনন্য, প্রতিস্থাপনযোগ্য নন। তাঁর ভুল সবার সামনে প্রকাশ না করে আড়ালে ভালোবাসার সঙ্গে সংশোধনের চেষ্টা করাই ভালো, আর পুরোনো ভুল বারবার মনে করিয়ে দেওয়াও একধরনের নিষ্ঠুরতা।


ক্ষমা করতে শেখা আর সামনে এগিয়ে চলাই সুস্থ সম্পর্কের লক্ষণ।


৩. সময় দেওয়া: নবীজি যা মনে রাখতেন

দাম্পত্য জীবনে হালকা, খেলাচ্ছলে সময় কাটানোকে অনেকে গুরুত্বহীন মনে করেন, অথচ নবীজির নিজের জীবনেই এর স্পষ্ট নজির আছে।


আয়েশা (রা.) বলেন, এক সফরে নবীজি তাঁর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলেন। প্রথমবার আয়েশা জিতে যান। বছর কয়েক পর, যখন আয়েশার শরীর কিছুটা ভারী হয়ে গেছে, আবার প্রতিযোগিতা হলো, এবার নবীজি (সা.) জিতলেন। তিনি হেসে বললেন, ‘এটা সেই আগের হারের বদলা।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৫৭৮)


এই ছোট্ট ঘটনাই বলে দেয়, স্ত্রীর সঙ্গে হালকা, রসিকতাপূর্ণ সময় কাটানো নবীজির নিজস্ব অভ্যাসের অংশ ছিল।


এ বিষয়ে নবীজি (সা.) একটা সাধারণ নীতিও বলে দিয়েছে, মানুষের অধিকাংশ বিনোদনমূলক কাজই অর্থহীন, তবে কয়েকটি ব্যতিক্রম আছে। তিনি বলেন, ‘মানুষ যা নিয়ে খেলাধুলা করে, তার সবই অনর্থক, তিনটি বিষয় ছাড়া—তিরন্দাজি, ঘোড়া প্রশিক্ষণ আর স্ত্রীর সঙ্গে খেলা।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৬৩৭)


অর্থাৎ স্ত্রীর সঙ্গে হালকা সময় কাটানোকে ইসলাম নিছক অপচয় নয়; বরং সময়োপযোগী ও অর্থবহ কাজ হিসেবে দেখে।


এর আলোকেই প্রতিদিন কিছুটা সময় মন খুলে কথা বলা, একসঙ্গে খাওয়া, একটু হাঁটা, মাঝেমধ্যে কোথাও ঘুরতে যাওয়া—এসব ছোট অভ্যাসকে বাড়তি বিলাসিতা না ভেবে বরং সুন্নাহরই একটা অংশ হিসেবে দেখা যায়।


নতুন দাম্পত্যে স্ত্রীকে একা না রেখে সান্নিধ্যে রাখা, আবার তাঁকে মাঝেমধ্যে বাবার বাড়িতে যেতে দেওয়া—দুটোই এই একই নীতির বাস্তব প্রয়োগ: সম্পর্কটাকে জীবন্ত রাখা।


৪. রাগের মুহূর্তই আসলে পরীক্ষা

ওপরের প্রতিটি অভ্যাসের আসল পরীক্ষা হয় রাগের মুহূর্তে। নবীজি (সা.) শক্তির সংজ্ঞাই বদলে দিয়েছিলেন এ প্রসঙ্গে। তিনি বলেন, ‘শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং শক্তিশালী সে-ই, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪)


দাম্পত্য জীবনের ঝগড়া-বিবাদে এ নীতিই সবচেয়ে বেশি কাজে লাগে—রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়; যেখানে একটু থেমে শান্ত হওয়াটাই বড় শক্তির পরিচয়।


সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ, ক্ষমাশীলতা আর আল্লাহভীতির ওপর। অভিমান, রাগ, অহংকার আর অপ্রয়োজনীয় ঝগড়া থেকে দূরে থেকে একে অপরের সুখ-দুঃখের সাথি হওয়ার চেষ্টাই আসল কাজ।


সুন্দর সংসার হঠাৎ তৈরি হয় না, এটা গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট আচরণ, ত্যাগ আর আন্তরিকতার মধ্য দিয়ে। আল্লাহ–তাআলা আমাদের সবাইকে ভালোবাসা, রহমত ও প্রশান্তিতে ভরপুর দাম্পত্য জীবন দান করুন।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২২ জুলাই, ২০২৬, সময় : ১:১৫ এএম

দাম্পত্য জীবনের শুরুটা সহজ, কিন্তু সেটাকে বছরের পর বছর সুন্দর রাখা মোটেই সহজ কাজ নয়। এর জন্য লাগে ধৈর্য, আন্তরিকতা, ত্যাগ আর একটু প্রজ্ঞা। সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে অনেক সময় নিজের অভিমান আর রাগ সংযত করতে হয়।


একজন স্বামীর ভূমিকা তখন হয়ে ওঠে কৌশলী আর স্নেহশীল একজন অভিভাবকের মতো। স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া না থাকলে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হতে থাকে, কখনো কখনো তা গড়ায় বিচ্ছেদ পর্যন্ত।


অথচ কিছু সহজ, প্রতিদিনের অভ্যাস নিয়মিত চর্চা করলে ভালোবাসা আর বিশ্বাস অনেক গভীর হয়ে ওঠে। স্ত্রীর ভুল হলে অপমান নয়, ভালোবাসা দিয়েই তা সংশোধন করা উচিত। তাঁকে অনুভব করাতে হয় যে পৃথিবীতে আপনিই তাঁর সবচেয়ে আপন মানুষ।


১. নিজের যত্ন নেওয়া, তাঁর যত্ন নেওয়া

স্ত্রীর সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি থাকাটা ছোট বিষয় মনে হলেও এর প্রভাব গভীর। সাহাবি ইবনে আব্বাস (রা.) নিজে এ অভ্যাসের কথা বলেছেন, ‘আমি আমার স্ত্রীর জন্য এমনই পরিপাটি থাকতে পছন্দ করি, যেমন আমি তার কাছ থেকে সাজগোজ পছন্দ করি।’ (মুসান্নাফ ইবনে আবি শাইবাহ, হাদিস: ১৯২৬৩)


স্ত্রী যেভাবে দেখতে পছন্দ করেন, সেভাবে থাকার চেষ্টাটা আসলে সম্মানেরই একটা প্রকাশ।


পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করাও এ যত্নেরই অংশ। সব সময় সম্ভব না হলেও মাঝেমধ্যে বিশেষ আয়োজন করা যায়, আর এখানে কার্পণ্য না করাই ভালো।


নবীজি (সা.) বলেছেন, ‘সওয়াবের আশায় কোনো মুসলিম যখন তার পরিবারের জন্য ব্যয় করে, তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৩৫১)


ঘরের কাজে সুযোগ পেলে সহযোগিতা করা আর ছোট ছোট ভালো কাজেরও আন্তরিক প্রশংসা করা—এসবও একই সুতোয় গাঁথা। আয়েশা (রা.) বলেন, ‘নবীজি প্রায়ই খাদিজা (রা.)-এর প্রশংসা করতেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২২৯)


এমনকি খাদিজার মৃত্যুর পরও নতুন স্ত্রীর সামনেই প্রশংসা করতেন। প্রশংসা কখনো পুরোনো সম্পর্ককে খাটো করে না; বরং ভালোবাসা বাড়ায়।


২. সম্মান কখনো হারাতে দেওয়া যাবে না

দাম্পত্য জীবনে মতবিরোধ হতেই পারে। প্রয়োজনে কিছু সময় দূরে থাকা যায়, বিছানা আলাদা করা যায়, কিন্তু গায়ে হাত তোলা কখনোই নয়। নবীজি (সা.) বলেছেন, ‘তোমরা কেউ যেন নিজের স্ত্রীকে দাসের মতো প্রহার না করো। দিনের শেষে তো তার সঙ্গেই মিলিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২০৪)


এ সতর্কতা এতটাই স্পষ্ট যে এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না।


সম্মান রক্ষার আরও কিছু দিক আছে, যেগুলো চোখে কম পড়ে, কিন্তু প্রভাব ফেলে গভীরভাবে। খারাপ নামে ডাকা, অশালীন ভাষা ব্যবহার, স্ত্রীর মা–বাবাকে নিয়ে কটূক্তি—এসব সম্পূর্ণ পরিত্যাজ্য; যৌতুকের দাবি বা ইঙ্গিতও তা-ই।


স্ত্রীকে অন্য কারও সঙ্গে তুলনা করাটাও একধরনের অসম্মান। তাঁকে বরং অনুভব করানো উচিত যে তিনি অনন্য, প্রতিস্থাপনযোগ্য নন। তাঁর ভুল সবার সামনে প্রকাশ না করে আড়ালে ভালোবাসার সঙ্গে সংশোধনের চেষ্টা করাই ভালো, আর পুরোনো ভুল বারবার মনে করিয়ে দেওয়াও একধরনের নিষ্ঠুরতা।


ক্ষমা করতে শেখা আর সামনে এগিয়ে চলাই সুস্থ সম্পর্কের লক্ষণ।


৩. সময় দেওয়া: নবীজি যা মনে রাখতেন

দাম্পত্য জীবনে হালকা, খেলাচ্ছলে সময় কাটানোকে অনেকে গুরুত্বহীন মনে করেন, অথচ নবীজির নিজের জীবনেই এর স্পষ্ট নজির আছে।


আয়েশা (রা.) বলেন, এক সফরে নবীজি তাঁর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলেন। প্রথমবার আয়েশা জিতে যান। বছর কয়েক পর, যখন আয়েশার শরীর কিছুটা ভারী হয়ে গেছে, আবার প্রতিযোগিতা হলো, এবার নবীজি (সা.) জিতলেন। তিনি হেসে বললেন, ‘এটা সেই আগের হারের বদলা।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৫৭৮)


এই ছোট্ট ঘটনাই বলে দেয়, স্ত্রীর সঙ্গে হালকা, রসিকতাপূর্ণ সময় কাটানো নবীজির নিজস্ব অভ্যাসের অংশ ছিল।


এ বিষয়ে নবীজি (সা.) একটা সাধারণ নীতিও বলে দিয়েছে, মানুষের অধিকাংশ বিনোদনমূলক কাজই অর্থহীন, তবে কয়েকটি ব্যতিক্রম আছে। তিনি বলেন, ‘মানুষ যা নিয়ে খেলাধুলা করে, তার সবই অনর্থক, তিনটি বিষয় ছাড়া—তিরন্দাজি, ঘোড়া প্রশিক্ষণ আর স্ত্রীর সঙ্গে খেলা।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৬৩৭)


অর্থাৎ স্ত্রীর সঙ্গে হালকা সময় কাটানোকে ইসলাম নিছক অপচয় নয়; বরং সময়োপযোগী ও অর্থবহ কাজ হিসেবে দেখে।


এর আলোকেই প্রতিদিন কিছুটা সময় মন খুলে কথা বলা, একসঙ্গে খাওয়া, একটু হাঁটা, মাঝেমধ্যে কোথাও ঘুরতে যাওয়া—এসব ছোট অভ্যাসকে বাড়তি বিলাসিতা না ভেবে বরং সুন্নাহরই একটা অংশ হিসেবে দেখা যায়।


নতুন দাম্পত্যে স্ত্রীকে একা না রেখে সান্নিধ্যে রাখা, আবার তাঁকে মাঝেমধ্যে বাবার বাড়িতে যেতে দেওয়া—দুটোই এই একই নীতির বাস্তব প্রয়োগ: সম্পর্কটাকে জীবন্ত রাখা।


৪. রাগের মুহূর্তই আসলে পরীক্ষা

ওপরের প্রতিটি অভ্যাসের আসল পরীক্ষা হয় রাগের মুহূর্তে। নবীজি (সা.) শক্তির সংজ্ঞাই বদলে দিয়েছিলেন এ প্রসঙ্গে। তিনি বলেন, ‘শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং শক্তিশালী সে-ই, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪)


দাম্পত্য জীবনের ঝগড়া-বিবাদে এ নীতিই সবচেয়ে বেশি কাজে লাগে—রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়; যেখানে একটু থেমে শান্ত হওয়াটাই বড় শক্তির পরিচয়।


সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ, ক্ষমাশীলতা আর আল্লাহভীতির ওপর। অভিমান, রাগ, অহংকার আর অপ্রয়োজনীয় ঝগড়া থেকে দূরে থেকে একে অপরের সুখ-দুঃখের সাথি হওয়ার চেষ্টাই আসল কাজ।


সুন্দর সংসার হঠাৎ তৈরি হয় না, এটা গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট আচরণ, ত্যাগ আর আন্তরিকতার মধ্য দিয়ে। আল্লাহ–তাআলা আমাদের সবাইকে ভালোবাসা, রহমত ও প্রশান্তিতে ভরপুর দাম্পত্য জীবন দান করুন।


ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আগামী বছরের পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেন

  • প্রকাশ : মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬, সময় : ৫:৩৫ এএম

বিমান ভাড়া কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন।


তিনি জানান, এবার (২০২৭) সরকারি মাধ্যমে দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-‌২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।


অন্যদিকে ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় অতিরিক্ত তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা যাবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২ এ উল্লিখিত সেবা-সুবিধা কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।


ধর্মমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


  • প্রকাশ : শনিবার ১৮ জুলাই, ২০২৬, সময় : ২:১০ এএম

ব্যক্তিত্বহীন মানুষের কোনো মর্যাদা নেই।মানুষমাত্রই সমাজে ব্যক্তিত্ব সম্পন্ন হতে চায়। এর জন্য প্রয়োজন এমন নীতি-অভ্যাস যা তাকে ব্যক্তিত্বের আসনে উন্নীত করবে। কারণ পোশাক-পরিচ্ছদ, সহায়-সম্পদ বা বাহ্যিক সৌন্দর্য ব্যক্তিত্বের মানদণ্ড নয়, বরং এটি ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের সমন্বয়ের নাম। সুতরাং যেসব অভ্যাস মুমিন ব্যক্তির ব্যক্তিত্বকে পুরোপুরি ধ্বংস করে দেয়, লোক সমাজে তার সম্মান-মর্যাদা ক্ষুন্ন করে তা পরিহার করা আমাদের জন্য অপরিহার্য।


এখানে ১০ টি অভ্যাস উল্লেখ করা  হলো- 


১. বেশি কথা বলা


কথা যত কম বলা যায় ভুল ততই কম হয়। অতিরিক্ত কথায় গীবত ও মিথ্যা বেশি থাকে। মুমিনের বৈশিষ্ট্য হলো অনর্থক কথা ও কাজ পরিহার করে চলা। তাই নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে চাইলে স্বল্পভাষী হওয়া জরুরি। 


রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ  থাকে।' (সহিহ বুখারি, হাদিস : ৬০১৮)


২. অতিরিক্ত হাসি


মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা সুন্নত। এটা আন্তরিকতা ও ভালোবাসার পরিচায়ক। তবে অকারণে হাসা বা অতিরিক্ত হাসার কারণে ব্যক্তির গাম্ভীর্য নষ্ট হয়। 


রাসুল (সা.) বলেছেন, ‘অতিরিক্ত হাসবে না। কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মৃত করে দেয়।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৩০৫)


৩. মিথ্যা বলা


মিথ্যা মানুষের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় হয়। এ জন্যই পবিত্র কোরআনে সত্যবাদীর সাহচর্য গহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। 


আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা তাওবা, আয়াত : ১১৯)


রাসুল (সা.) বলেছেন, ‘সত্য পুণ্যের দিকে নিয়ে যায়, আর পুণ্য নেয় বেহেশতের দিকে... মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ নেয় দোজখের দিকে।’ সহিহ বুখারি, হাদিস : ৬০৯৪)


৪. গীবত-পরনিন্দা করা


হাদিস শরিফে রাসুল (সা.) গীবতকে এভাবে সংজ্ঞায়িত করেছেন ‘তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে—তা-ই গীবত।’ সহিহ মুসলিম, হাদিস : ২৫৮৯)


অন্যের অনুপস্থিতিতে দোষ বর্ণনা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ বলেন, ‘তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করো।’ (সুরা হুজুরাত, আয়াত : ১২)


৫. অনিয়ন্ত্রিত রাগ


রাগের সময় ধৈর্য ধারণ করা জরুরি।  অনেক সময় মাত্রাতিরিক্ত রাগের কারণে মানুষ দিশেহারা হয়ে ভুল সিদ্ধান্ত নেয় এবং অন্যায় কাজ করে ফেলে। এতে তার ব্যক্তিত্ব নষ্ট হয় মর্যাদা ক্ষতিগ্রস্তও হয়।


রাসুল (সা.) বলেছেন, ‘শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে হারায়; বরং শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১১৪)


৬. অহংকার করা


অহংকার মানুষকে মানুষের কাছে অপছন্দনীয় করে তোলে এবং আল্লাহর কাছে সে হয় নিন্দিত। তিনি বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না।’ (সুরা নিসা, আয়াত : ৩৬)


হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেছেন, ‘অহংকার আমার চাদর। যে তা নিয়ে আমার সাথে টানাহেঁচড়া করবে, আমি তাকে চূর্ণবিচূর্ণ করে দিব।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪০৯০)


রাসুল (সা.) বলেছেন, ‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ৯১)


৭. ওয়াদা খেলাফ করা


কথা দিয়ে কথা না রাখা মোনাফেকের চরিত্র। ওয়াদা ভঙ্গ করা মুমিনের কাজ হতে পারে না। এটি তাঁর চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে এবং ব্যক্তিত্বকে নষ্ট করে।


রাসুল (সা.) বলেছেন, ‘মোনাফেকের লক্ষণ তিনটি, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখা হলে খেয়ানত করে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩)


৮. কটু ভাষা


কটু ভাষা রূঢ় স্বভাব ও কঠোর হৃদয়ের আলামত। মানুষ এমন স্বভাবের লোকজন সমাজে অবজ্ঞার পাত্র হয়। কথার মাধ্যমে কাউকে আঘাত করা,  অশ্লীল কথাবার্তা বলা মুমিনের ইমান ও মর্যাদার পরিপন্থি। কোনো ইমানদার ব্যক্তির জন্য এই অভ্যাস শোভনীয় নয়।


রাসুল (সা.) বলেছেন, মুমিন ব্যক্তি দোষ দেয় না, অভিসম্পাত করে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষী হয় না।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১৯৭৭)


৯. কৃপণতা


সম্পদ আল্লাহ দেন। বিধান মোতাবেক তা উপার্জন ও ব্যয় করা কর্তব্য। কৃপণতা করলে মন সংকীর্ণ হয় এবং লোকসমাজে ওই ব্যক্তির সম্মান-মর্যাদা নষ্ট হয়। আর পরকালের কঠিন শাস্তি হচ্ছে তার কর্মের ফল।


কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ প্রদত্ত ধন-সম্পদে যারা কৃপণতা করে, তারা যেন মনে না করে, এটা তাদের জন্য কল্যাণকর। বরং এটা তাদের জন্য অমঙ্গল। আজ যে সম্পদে তারা কৃপণতা করছে, কেয়ামতের দিন তা তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আকাশমণ্ডলী ও পৃথিবীর সত্ত্বাধিকার কেবল আল্লাহরই। আট তোমরা যাই কিছু করো আল্লাহ সে সম্পর্কে অবগত।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৮০) 


১০. খেয়ানত 


বিশ্বস্ততা মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। খেয়ানত মানুষের চরিত্র ও মর্যাদা ধ্বংস করে দেয়। এটি মুনাফিকের কাজ। মুমিনদের জন্য আমানত সংরক্ষণ করা এবং তা প্রাপকের কাছে পৌঁছে দেওয়া কোরআনে নির্দেশ। 


কোরআনে আছে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দেবে।’ (সুরা নিসা, আয়াত : ৫৮)


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬, সময় : ৪:০০ এএম

হেদায়েত আল্লাহ–তাআলার মহান নেয়ামত, যা মানুষকে সত্যের দিকে পরিচালিত করে। তবে কিছু নৈতিক ও আত্মিক ব্যাধি এ পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। পবিত্র কোরআন ও হাদিসে এসব প্রতিবন্ধকতার কথা স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে।


হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার কয়েকটি প্রধান কারণ সংক্ষেপে উল্লেখ করা হলো।


১. হিংসা ও অহংকার

হিংসা-অহংকার হেদায়েত লাভের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আল্লাহ কোনো অহংকারীকে হেদায়েত দান করেন না। কোরাইশ নেতাদের হেদায়েত না পাওয়ার অন্যতম কারণ ছিল এই হিংসা এবং সত্যের প্রতি বিদ্বেষ।


পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার করে আমি তাদের আমার নিদর্শনসমূহ থেকে বিমুখ রাখব। তারা আমার সব রকম নিদর্শন দেখলেও তাতে ইমান আনবে না। তারা হেদায়েতের সরল পথ দেখলেও সে পথ গ্রহণ করবে না। কিন্তু ভ্রষ্টতার পথ দেখলে সেটা গ্রহণ করবে। এটা এ কারণে, তারা আমার নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করেছে এবং তারা এ থেকে উদাসীন।’ (সুরা আরাফ, আয়াত: ১৪৬)


২. নেতৃত্ব বা পদমর্যাদার লোভ

নেতৃত্ব বা পদমর্যাদার লোভ হেদায়েত লাভের পথে বড় প্রতিবন্ধক। এ ক্ষেত্রে হিরাক্লিয়াসের অবস্থা বিশেষভাবে উল্লেখযোগ্য।


মদিনার দূত দাহিয়া কালবি (রা.) তাঁর নিকট নবীজির পক্ষ থেকে চিঠি পৌঁছান। তিনি পত্র পাঠ করে আবু সুফিয়ানের কাছ থেকে নবীজির অবস্থা জানেন। কিন্তু ইমান আনার ইচ্ছা সত্ত্বেও নেতৃত্ব ও পদমর্যাদার লোভের কারণে হেদায়েতের সরল পথ গ্রহণ করতে পারেননি। (সহিহ বুখারি, হাদিস: ৭)


এই ব্যাধিই ফেরাউন ও তার সম্প্রদায়ের ইমানের পথে বাধা হয়েছিল। সত্যের আহ্বান তাদের কাছে আসার পরে সে ঔদ্ধত্য প্রকাশ করে বিরূপ মন্তব্য করেছিল।


পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তারা বলল, আমরা কি আমাদের মতোই দুজন মানুষের প্রতি ইমান আনব, অথচ তাদের সম্প্রদায় (বনি ইসরাইল) আমাদের দাসত্ব করছে।’ (সুরা মুমিনুন, আয়াত: ৪৭)


বর্তমানেও বহু মানুষ হক জেনেও তা গ্রহণ করে না শুধু পদমর্যাদা বা নেতৃত্ব হারানোর ভয়ে।


৩. প্রবৃত্তির অনুসরণ

প্রবৃত্তির পূজা মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করে রাখে। তাকে হক ও সত্য থেকে বিচ্যুত করে দেয়। সে মিথ্যাকে তার সামনে সুশোভিত করে হাজির করে এবং সেও অন্ধভাবে তা বিশ্বাস করে নেয়।


আল্লাহ বলেন, ‘আর আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন না। তাহলে তা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে।’ (সুরা সোয়াদ, আয়াত: ২৬)


অন্য আয়াতে বলা হয়েছে, ‘আর আপনি ওই ব্যক্তির আনুগত্য করবেন না, যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে উদাসীন করে দিয়েছি এবং সে তার খেয়াল-খুশির অনুসরণ করে এবং তার কার্যকলাপ সীমা ছাড়িয়ে গেছে।’ (সুরা কাহফ, আয়াত: ২৮)


কোরআন, সুরা মায়েদা: ১০৪

ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘প্রবৃত্তিপূজারিকে তার খেয়াল-খুশি অন্ধ ও বধির করে দেয়। ফলে সে আল্লাহ ও তাঁর রাসুলের জন্য তার করণীয় কী তা ভুলে যায় এবং তা সে অনুসন্ধানও করে না। বরং আর আল্লাহ ও তাঁর রাসুলের রাজি-খুশির প্রতি সে সন্তুষ্ট হয় না এবং তাঁদের অসন্তোষের বিষয়ে তার মনে কোনো অনুশোচনা জাগে না। বরং প্রবৃত্তির চাহিদায় সে খুশি হয় এবং নিজের খেয়াল-খুশির বিরোধিতা করাটা তার জন্য অস্বস্তিকর হয়ে যায়।’ (ইমাম ইবনে তাইমিয়া, মিনহাজুস সুন্নাহ, ৫/২৫৬, জামিয়াতুল ইমাম মুহাম্মাদ ইবনে সাউদ, ১৯৮৬)


৪ ও ৫. স্বজন ও সম্পদের সীমাহীন ভালোবাসা

পরিবার-পরিজন, ঘরবাড়ি, ধনসম্পদ ইত্যাদির ভালোবাসা থাকাটা স্বাভাবিক। কিন্তু এসবের ভালোবাসা যদি সীমা অতিক্রম করে তাহলে এগুলোই হেদায়েত বঞ্চিত হওয়ার কারণ হয়।


পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘(হে নবী! আপনি মুসলমানদের) বলে দিন, তোমাদের কাছে যদি তোমাদের পিতা, পুত্র, ভাই, স্ত্রী, গোত্র ও ধনসম্পদ যা তোমরা উপার্জন করো, ব্যবসা-বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো এবং বসবাসের সেই ঘর যা তোমরা পছন্দ করো (এগুলো যদি) আল্লাহ তাঁর রাসুল এবং তাঁর পথে জিহাদ করা অপেক্ষা বেশি প্রিয় হয় তবে অপেক্ষা করো, তাহলে আল্লাহর ফয়সালা আসার অপেক্ষা করো। আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে হেদায়েত করেন না।’ (সুরা তাওবা, আয়াত: ২৪)


৬. পূর্বপুরুষের অজুহাত

পূর্বপুরুষের অনুসরণ মানুষকে অন্ধ বানিয়ে দেয়। ফলে সত্য-মিথ্যা যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলে এবং বাপ-দাদার কর্মনীতিই তাদের কাছে শ্রেয় মনে হয়। রাসুল (সা.) যখন মুশরিকদের আল্লাহর দিকে আহ্বান করতেন, তখন তারা বাপ-দাদার কথা বলে তার আহ্বান এড়িয়ে যেত।


পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর যখন তাদের বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তোমরা সেদিকে এবং রাসুলের দিকে এসো, তখন তারা বলে আমাদের জন্য তা-ই যথেষ্ট, যার ওপর আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি। যদিও তাদের পূর্বপুরুষেরা কিছু জানত না এবং তারা সুপথপ্রাপ্তও ছিল না।’ (সুরা মায়েদা, আয়াত: ১০৪)


আবু তালেব সম্পর্কে হাদিস এসেছে, ‘তার মৃত্যু নিকটবর্তী হলে, রাসুল (সা.) তার কাছে এসে কালেমার দাওয়াত দিতে থাকলেন। সেখানে উপস্থিত ছিল আবু জাহল ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। তারা বারবার বলছিল, তুমি কি আবদুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে? তখন আবু তালিব বললেন, আমি আবদুল মুত্তালিবের মিল্লাতের ওপর আছি, এবং তিনি কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করতে অস্বীকৃতি জানালেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৭৭২)


৭. শয়তানের অনুসরণ

শয়তান মানুষকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করার জন্য আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে। সে মানুষকে সরল পথ থেকে বিচ্যুত করার সর্বাত্মক চেষ্টা করে। তার অনুসরণ যে করবে সে কখনো হেদায়েতের সরল পথ পাবে না।


পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সুতরাং তাকে শত্রুরূপেই গ্রহণ করো। সে তার অনুসারীদেরকে এ জন্যই দাওয়াত দেয়, যাতে তারা জাহান্নামবাসী হয়ে যায়।’ (সুরা ফাতির, আয়াত: ৬)


অন্য আয়াতে বলা হয়েছে, ‘আর আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা পড়ে শোনান, যাকে আমি আমার নিদর্শনাবলি দিয়েছিলাম, কিন্তু সে তা সম্পূর্ণ বর্জন করে। ফলে শয়তান তার পিছু নেয়। পরিণামে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়।’ (সুরা আরাফ, আয়াত: ১৭৫)


সারকথা হলো, আল্লাহর দিকনির্দেশনা এবং নবী-রাসুলদের পদাঙ্ক অনুসরণ করলে মানুষ হেদায়েত লাভে ধন্য হবে। এর বিপরীত হলে হেদায়েত থেকে বঞ্চিত হবে।


শায়খ আহমাদুল্লাহ

  • প্রকাশ : রবিবার ১২ জুলাই, ২০২৬, সময় : ১০:৪৭ এএম

পুরো পৃথিবীর মতো বাংলাদেশও এখন বুঁদ হয়ে আছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায়। এ উন্মাদনায় ট্রলের শিকার হয়ে, বিশেষ করে ব্রাজিল বিদায় নেওয়ার পর এরই মধ্যে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশে। 


উদ্বেগজনক এ বিষয়টি নিয়ে সম্প্রতি এক অনলাইন লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছে আলোচিত ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহকে। সেখানে বলা হয়, ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় এ বছর ১০ থেকে ১২ জন মানুষ নিহত হয়েছেন। কুষ্টিয়ায় একজন আত্মহত্যা করেছেন প্রতিপক্ষের ট্রোলিং বা বোলিংয়ের কারণে। এসব মৃত্যুর জন্য আসলে কে বা কারা দায়ী?


নিজের ইউটিউব চ্যানেলের ওই লাইভ অনুষ্ঠানে সেই প্রশ্নের উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে, আমাদের দেশে প্রতিবছরই খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণ ঝরে। একজন ইমানদারের জীবন এতটা সস্তা হয়ে গেল কীভাবে যে কোথাকার কোন দেশের খেলোয়াড়রা হারলো নাকি জিতলো, তার জন্য আমরা নিজেরা মারামারিতে লিপ্ত হয়ে যাব, এমনকি খুন পর্যন্ত করে ফেলব! এক বন্ধু আরেক বন্ধুকে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। এই উন্মাদনা যারা তৈরি করছেন এবং এই উন্মাদনাকে যারা মাত্রাহীনভাবে সীমানার বাইরে নিয়ে যাচ্ছেন, তারা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না।


খেলাধুলা মানুষের জীবনের অংশ হতে পারে, বিনোদনও জীবনের অংশ হতে পারে; শরীয়তের সীমানার মধ্যে থেকে সেটা করতে শরিয়ত নিষেধ করে না। কিন্তু সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলার বেঁধে দেওয়া সীমানা ক্রস করে গেলে সেখানে আজ হোক বা কাল অকল্যাণ আসবেই। মানুষ একটা সময় হয়তো এটা বুঝবে, কিন্তু ততদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে।


কুষ্টিয়ায় বিশেষ করে যে ঘটনা ঘটেছে, গণমাধ্যম থেকে যেটুকু জানা গেল তা হলো, ওই ব্যক্তির পছন্দের দল হেরে যাওয়ায় তিনি মন খারাপ করেছিলেন। এর মধ্যে তার প্রতিপক্ষ দলের সমর্থকদের অতিমাত্রার বুলিং বা ট্রোলিং তিনি সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন। অথচ তার স্ত্রী আছেন, ছোট ছোট সম্ভবত দুইটা বাচ্চাও আছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায়?


এর চেয়ে বড় ট্রাজেডি আর কী হতে পারে যে, একটা দেশে ১০-১২ জন মানুষ মারা যাচ্ছে এমন একটা খেলা নিয়ে, যে খেলায় সেই দেশের কোনো অংশগ্রহণই নেই। কোথাকার কোন দেশের খেলা, আর আমরা এমন সব দেশকে সাপোর্ট করছি যারা রাষ্ট্রীয়ভাবে রীতিমত ঘোষণা দিচ্ছে যে তারা ইহুদিবাদীদের সাথে আছে, ফিলিস্তিনের বিপরীতে অবস্থান করছে এবং তাদের সমর্থকরা গ্যালারিতে ইজরাইলের পতাকার প্রদর্শন করছে। আর মুসলমানের সন্তান তাদের জন্য এমন পাগলপারা হয়ে যাচ্ছে যে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে! এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কী হতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে হেদায়েত দান করুন, আমীন।


আপনাদের যাদের সুযোগ আছে, তারা সুস্থ থাকার জন্য শারীরিক কসরত করবেন, ব্যায়াম করবেন—শরীর সুস্থ রাখার জন্য এটি খুবই দরকার। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ তাআলার কাছে সবল ইমানদার বেশি প্রিয়। আর সবল ইমানদার থাকার জন্য আপনার খাদ্য, আপনার ঘুম এবং আপনার সবকিছু পরিমিত হওয়া দরকার, স্বাস্থ্যসম্মত হওয়া দরকার এবং হিসেব-নিকেশ করে হওয়া দরকার। খাদ্যের পুষ্টিগুণ বা ফুড ভ্যালু বিবেচনা করে আমাদের খাবার গ্রহণ করা উচিত, যা শরীরের জন্য উপকারী।


কোরআনে আল্লাহ তাআলা আমাদের হালাল ও তায়্যিব খাবার খেতে বলেছেন। এখানে তায়্যিব শব্দের আক্ষরিক অর্থ পবিত্র হলেও তাফসিরের ইমামগণ এর কয়েক ধরনের ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হলো, যে খাবার মানুষের দুনিয়া এবং আখেরাতে কোনো ক্ষতির কারণ হবে না, সেটাই তায়্যিব। ইমাম ইবনে আশুর রহিমাহুল্লাহ তার তাফসিরে একই কথা লিখেছেন যে, তায়্যিব মানে হলো যে খাবারে মানুষের দুনিয়াতেও ক্ষতির কারণ হবে না এবং আখেরাতেও ক্ষতির কারণ হবে না।


জাঙ্ক ফুড, অতিরিক্ত তেলজাতীয় বা তেলে ভাজা অস্বাস্থ্যকর খাবার যা আপনার স্বাস্থ্য নষ্ট করবে, এসিডিটি তৈরি করবে এবং শরীরের জন্য ক্ষতিকর হবে—এ রকম খাবার খেতে কিন্তু ইমানদারকে আল্লাহ উৎসাহিত করেন নাই। একজন ইমানদারের উচিত সবসময় সুস্থ থাকার চেষ্টা করা এবং তার লাইফস্টাইলকে সেভাবেই সাজানো। পুরোপুরি অর্গানিক খাবার না পেলেও অন্তত প্রাকৃতিক খাবার খাওয়ার চেষ্টা করা এবং আর্টিফিশিয়াল, প্রসেসড কিংবা মানুষের জন্য ক্ষতিকর বিষয়গুলো থেকে বেঁচে থাকা।


সুস্থ থাকতে হবে কারণ আল্লাহর ইবাদত করতে হবে, এমন কি প্রয়োজন হলে জিহাদ করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। মুমিন সুস্থ থাকার প্রচেষ্টার অংশ হিসেবেই এক্সারসাইজ বা ব্যায়াম করবে এবং শরিয়তের সীমানার মধ্যে থেকে খেলাধুলাও করবে, কিন্তু এভাবে খেলার উন্মাদনায় মত্ত হওয়া মুমিনের কাজ হতে পারে না। যে উন্মাদনার কারণে আমরা ১০-১২ টা মানুষের জীবন হারালাম।


যে পরিবারগুলো তাদের স্বজনদের হারিয়েছে, কেবল তারাই এই কষ্টের গভীরতা জানে। এই উন্মাদনাকে যারা লাগামহীনভাবে সৃষ্টি করেছে, আমার মনে হয় তাদের উচিত এটার জন্য অনুতপ্ত হওয়া এবং এই লাগামহীন উন্মাদনাকে কোনোভাবেই এপ্রিশিয়েট বা প্রশ্রয় না দেওয়া।


আমি আবারও বলছি, ইসলাম বিনোদনকে নিরুৎসাহিত বা নিষেধ করে না, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সুনির্দিষ্ট সীমারেখা আছে। যে কাজের পেছনে দুনিয়া বা আখেরাতের কোনো লাভ নেই, এমন অনর্থকতা ইসলাম সমর্থন করে না। আপনি খেলাধুলা করলে শরীরে ব্যায়াম হবে, ঘাম ঝরবে এবং সুস্থ থাকবেন—সেটি আপনি করুন। কোনো কিছু যদি আপনার আনন্দের কারণ হয় এবং তা শরিয়তের সীমার মধ্যে থাকে, তবে তা করতে পারেন, কিন্তু সীমার বাইরে গিয়ে নয়। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না।


যারা খেলার নামে এই উন্মাদনার মধ্যে লিপ্ত হচ্ছেন এবং এর পেছনের অনাচারগুলো খেয়াল করছেন না, তাদের উচিত এই উন্মাদনা অনতিবিলম্বে পরিহার করা। একজন মুসলমানের ইসলাম তখন সুন্দর হবে, যখন সে অহেতুক ও অনর্থক কাজ পরিহার করবে।