টাঙ্গাইলে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে জেলা পর্যায়ের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ টাঙ্গাইলের উন্নয়ন কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ও টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, অ্যাডভোকেট জাফর আহম্মেদ, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. মাহবুব হাসান।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত না করার বিষয়েও সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভায় ইশরাক হোসেন
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অন্তর্বর্তী সরকারের সময় অনেক আহত জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, এর ফলে অনেকে রাষ্ট্রের প্রতিশ্রুত চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বগুড়া মহানগরের টিটু মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হলে আহত ব্যক্তিদের শারীরিকভাবে আরও সক্ষম করে তোলা যেত। রাজনৈতিক পরিচয়ের কারণে যারা আহত ব্যক্তিদের গেজেটভুক্ত করেননি, তাদের এমন পদক্ষেপ নিন্দনীয়।
প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ চলছে। কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। বাদ পড়া ব্যক্তিদের পুনরায় আবেদনের জন্য সীমিত সময়ের জন্য সুযোগ দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় সভাপতি উজ্জল হোসেন জোবায়েল। আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, বগুড়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল হক নির্ঝর, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান গোলাম রহমান, ‘আমরা জুলাইযোদ্ধা’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল তুহিন এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।
পঞ্চগড়ের আটোয়ারীতে ঝাটিকা অভিযানে হানিট্রাম্প, মাদক, সন্ত্রাসী সহ সকল অপর্কমের মুল হোতা জাহেদুল ইসলাম ওরফে লাল ভাই (২৭) কে আটক করেছে থানা পুলিশ।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে সকল অফিসার ফোর্স এর ঐকান্তিক চেষ্টায় গতকাল বৃহস্পতিবার রাতে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালীকাপুর গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আশা হয়। পরে তাকে ১৪৩/১৮৬/২২৪/৩৫৩/১১৪/১৮৯/৩০৭/৩৩২ এর ধারায় জিজ্ঞাসা বাদ শেষে শুক্রবার বিকেলে পঞ্চগড় আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বলেন, তাকে অনেকদিন থেকেই আমরা খুজতেছি পাচ্ছি না। আজকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় র্ফোস নিয়ে তার বাসা থেকে আটক করা হয়। সে আটোয়ারীতে হানিট্রাম্প, মাদক, সন্ত্রাসী সহ সকল অপর্কমের মুল হোতা হিসেবে চিহ্নিত। আমরা পঞ্চগড় জেলা পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করি।
‘প্রোটিন, যা শক্তি জোগায় এবং সুরক্ষা করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—স্লোগানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ হারুন অর রশীদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান এন্টারপ্রাইজ ও খান মৎস্য খামারের মালিক বাহালুল কবির খান। এ সময় আরও উপস্থিত ছিলেন আরোশ এন্টারপ্রাইজের খায়রুল হাসান কাঞ্চন, চেয়ারম্যান এগ্রো ফিশারিজ অ্যান্ড পোলট্রি খামারের মো. রাসেল, লালমোহন ডিম ঘরের মো. জসিম, উপজেলার বিভিন্ন খামারি এবং প্রাণিসম্পদ দপ্তরের টেকনিশিয়ান ফয়জুল্লাহ, বিপ্লব কুমার দত্ত ও টিকাদানকারী এনায়েতসহ অনেকে।
আলোচনা সভায় ডিমের পুষ্টিগুণ, মানবদেহে প্রোটিনের চাহিদা পূরণ এবং সুস্থ জীবনযাপনে ডিমের ভূমিকা সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ডিম খাওয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকল্পটি অনুমোদন পাওয়ায় মীরগড় এলাকায় স্থানীয়রা মিষ্টি বিতরণ করেছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতুটি নির্মাণ করা হবে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।
বর্তমানে করতোয়া নদীর ওপর একটি কাঠের সেতু দিয়ে দুই পাড়ের মানুষ ও যানবাহন চলাচল করে। প্রতিদিন এই সেতু দিয়ে পারাপারের জন্য ১০ টাকা করে দিতে হয়। বর্ষাকালে ও ভারী যানবাহন চলাচলের সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, নতুন সেতু নির্মাণ হলে নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। কৃষকরা সহজে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারবেন। পাশাপাশি অসুস্থ রোগীদের দ্রুত উপজেলা ও জেলা সদরের হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের কার্যক্রমও সহজ হবে।
স্থানীয় বাসিন্দা জয় বলেন, “দীর্ঘদিন ধরে কাঠের সেতু দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে এবং ভারী যানবাহন চলাচলের সময় অনেক সমস্যা হয়। নতুন সেতু নির্মাণের খবর আমাদের জন্য খুবই আনন্দের। সেতুটি হলে যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”
আরেক সুবিধাভোগী আসিম উদ্দিন বলেন, “এই সেতু হলে কৃষিপণ্য সহজে বাজারে নেওয়া যাবে। চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য পঞ্চগড় শহরে যাতায়াতও সহজ হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় আমরা আনন্দিত।”
প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে মীরগড় এলাকায় স্থানীয়রা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন। এ সময় নদীর দুই পাড়ের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বলেন, “মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদী পারাপারে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে এ সড়কে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন আরও সহজ হবে।”
ছবি : সংগৃহীত
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাতে আবারও তৎপর হচ্ছে জেলা প্রশাসন। টিকিটে থাকা নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম না মিললে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। আগামী ১২ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
এর আগেও দেশজুড়ে আলোচিত সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম টিকিট কালোবাজারি ঠেকাতে রেল স্টেশনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে টিকিট যাচাই শুরু করেছিলেন। কিন্তু কিছুদিন পর সেই উদ্যোগ আর কার্যকর থাকেনি। তিনি সিলেট থেকে বদলি হওয়ার পর যাত্রীদের টিকিট যাচাই কার্যক্রম পুরোপুরি ভেস্তে যায়। ফলে টিকিট দখলে নেয় দালাল ও কালোবাজারিরা।
সম্প্রতি টিকিট কালোবাজারি নিয়ে স্বপ্রণোদিত হয়ে মামলা করেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান। গত ২২ সেপ্টেম্বর সিলেটের আদালতে করা মামলাটির (সিআর মামলা ০১/২০২৬) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে। গত ১ অক্টোবর মামলার নথি পিবিআই সিলেট কার্যালয়ে পৌঁছায়।
এ ঘটনায় ফের আলোচনায় আসে সিলেট রেলওয়ে স্টেশন। এ অবস্থায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে টিকিট বিক্রি ও যাত্রীদের পরিচয় যাচাইয়ে নানা অসংগতি পায় জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে চারজন ম্যাজিস্ট্রেট এ অভিযানে অংশ নেন। অভিযানে কয়েকজন যাত্রীর টিকিটের নামের সঙ্গে এনআইডির নামের অমিলও ধরা পড়ে।
অভিযান শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ১২ অক্টোবর থেকে টিকিটের নামের সঙ্গে এনআইডির নাম না মিললে কোনো যাত্রীকে ট্রেনে উঠতে দেওয়া হবে না। সিলেট থেকে ঢাকা কিংবা অন্য কোনো গন্তব্যে যেতে হলে টিকিট ও পরিচয়পত্রের তথ্যের মিল থাকতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, অভিযানে কয়েকজন যাত্রীর টিকিট ও এনআইডির তথ্যে অমিল পাওয়া গেছে। নিয়মটি কার্যকর করার আগে যাত্রীদের তিন থেকে চার দিন সময় দেওয়া হচ্ছে। ১২ অক্টোবর থেকে কঠোরভাবে তা বাস্তবায়ন করা হবে। তিনি নিজেও পরিচয় যাচাই করবেন এবং স্টেশনে নিয়মিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন - প্রবাসীদের বিমানবন্দর সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ট্রলি হস্তান্তর করেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন -পৃথিবী যতদিন থাকবে, সমস্যা ততদিন থাকবে। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের কাজ করছে। এছাড়াও সপ্তাহে একদিন প্রবাসীদের সমস্যার কথা শুনতে সিলেট-চট্টগ্রাম ডিসিকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মালেশিয়া পাঠানোর নামে যে সব এজেন্সি প্রতারণা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এছাড়া প্রবাসী করিডোর- প্রবাসী ব্যাংকসহ নানা খাতের সেবা নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি। এ অনুষ্ঠানে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।