সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৭ পিএম

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে চড়ে দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। শেখ হাসিনার মুখপাত্রের বরাতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরেরও বেশি সময় ভারতে থাকার পর আগামী বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ জানিয়েছেন তিনি। ২০২৪ সালের আগস্টে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে দিল্লিতে পালিয়ে যান শেখ হাসিনা।


রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যেন তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।


শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গেছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।


এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। তবে গত রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। এছাড়া, তাকে ফিরিয়ে আনার জন্য উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।


জাতিসংঘের তথ্যমতে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণঅভ্যুত্থানের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্র-জনতার ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।


সূত্র: রয়টার্স




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪৬ এএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের আট জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।


মোতায়েন করা বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন।


মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বাহিনীটি বদ্ধপরিকর।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৯ এএম

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে দুই বছরেরও বেশি সময় থাকার পর আগামী বিজয় দিবসের দিনই দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। শেখ হাসিনার মুখপাত্রের বরাতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


২০২৪ সালের আগস্টে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে দিল্লিতে পালিয়ে যান শেখ হাসিনা। এর কয়েক মাস পর তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়। সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।


শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গেছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। 


তবে গত রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। এছাড়া, তাকে ফিরিয়ে আনার জন্য উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।


জাতিসংঘের তথ্যমতে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণঅভ্যুত্থানের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্র-জনতার ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।


সূত্র: রয়টার্স


ভূমিকম্প

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫১ এএম

উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে পঞ্চগড়সহ আশপাশের এলাকা। 


মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের বিষয়টি ছড়িয়ে পড়ে।


তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপাল ও ভারতের মাঝামাঝি সিকিম রাজ্য। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।


তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল সাতটা ৩২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল। এর উৎপত্তিস্থল ভারত-নেপালের সিকিম সীমান্তে।



প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৫ এএম

সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।


তিনি জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলন স্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।


উপ-প্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে। 


এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।


নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপ’-এ এই প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫০ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৬২০ জন শিক্ষার্থী। এর মধ্যে রয়েছেন সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের এক হাজার ৪১১ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৩৮ জন।


সোমবার (২৩ নভেম্বর) রাত সাড় ৭টার দিকে প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের সংশোধিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে নতুন জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৪৬৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।


খাতা দেখায় দুর্বলতা থাকায় এত শিক্ষার্থীর ফল বদলাচ্ছে : শিক্ষামন্ত্রী


দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ বোর্ড। সেখানে নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭৪ জন।


এছাড়া যশোর বোর্ডে ১৬৩ জন, দিনাজপুরে ১৩৪ জন, কুমিল্লায় ১২০ জন, চট্টগ্রামে ১০১ জন, সিলেটে ৭৭ জন, রাজশাহীতে ৫৬ জন এবং বরিশাল বোর্ডে ২১ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।


সংশোধিত পরিসংখ্যানে দেখা গেছে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এতে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে। পাশাপাশি ফেল থেকে পাস করেছেন পাঁচ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।


এর আগে সোমবার বিকেল ৩টায় ফল পুনর্নিরীক্ষণের পরিসংখ্যান প্রকাশ করা হয়। তবে প্রকাশিত হিসাবে গরমিল থাকায় তা সংশোধন করে নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪৪ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হওয়ায় খাতা মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


তিনি বলেন, পরীক্ষকদের পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্নিরীক্ষণের পর এত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়, তা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেই ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পরীক্ষকদের মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্মূল্যায়নে আবার ২৫ হাজার শিক্ষার্থীর খাতার নম্বর বাড়ে, তা তো এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িযেছে।‘আগে কী ছিল? না লিখলেও পাস করিয়ে দিতে হবে। এবার আমরা দেখছি, শিক্ষার্থী লিখেছে কি না, লেখাটা সঠিক হয়েছে কি না, পরীক্ষক ঠিকভাবে খাতা মূল্যায়ন করতে পারছেন কি না।’


এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের এসএসসিতে সাড়ে চার হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। তিন হাজার ৮৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর আজকে ২৫ হাজার ৮০০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। তার মানে দুর্বলতাটা পরীক্ষকদের মধ্যে। ইউ রিয়ালাইজ ইট।’


খাতা মূল্যায়নে পরীক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উত্তরপত্রে কী লিখেছে, তা সঠিক কি না এবং পরীক্ষকরা যথাযথভাবে মূল্যায়ন করছেন কি না, সেসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমরা ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে দুই লাখের বেশি খাতা পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবেদনের সময় দুই দিন বাড়াতে বলেছি।’


সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়া নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। এ সংক্রান্ত স্থগিতাদেশও প্রত্যাহার হয়েছে। ফলে কাউকে ঠেকানো যাবে না। কিন্তু আমরা অনুরোধ করেছি।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়বে। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।