• প্রকাশ : বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬, সময় : ৯:০৩ এএম
  • আপডেট : বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬, সময় : ১১:১১ এএম

এ সম্পর্কিত আরও খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬, সময় : ৯:০৩ এএম

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উন্মোচিত হলো হ্যারি পটার প্রেমীদের জন্য এইচবিও-এর নতুন সিরিজের প্রথম দৃশ্য। সিরিজটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে নতুন হগওয়ার্টসের কুইডিচ মাঠ এবং ছাত্রছাত্রীদের প্রবেশদ্বারের রোমাঞ্চকর মুহূর্ত।


প্রকাশিত ছবিতে নতুন হ্যারি পটার (ডমিনিক ম্যাকলাফলিন) গ্রিফিন্ডর হাউসের ঐতিহ্যবাহী লাল ও সোনালি রঙের আলখাল্লা পরিহিত হয়ে কুইডিচ মাঠের দিকে হাঁটছেন। তার সামনেই গ্রিফিন্ডর ও হাফেলপাফের পতাকা হাতে অন্যান্য ছাত্রছাত্রীদের মাঠে প্রবেশ করতে দেখা গেছে।


জে কে রাউলিং-এর বই অবলম্বনে নির্মিত এই নতুন সিরিজে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে। সিরিজটির শো-রানার হিসেবে আছেন ফ্রান্সেসকা গার্ডিনার, আর পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্ক মাইলোড। বর্তমানে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে দৃশ্যধারণের কাজ চলছে।


পুরানো সিনেমার মতোই এই সিরিজে দেখানো হবে তরুণ হ্যারির জাদুকর হয়ে ওঠা, মাগল পরিবার ছেড়ে হগওয়ার্টসে যাত্রা এবং বন্ধুদের সঙ্গে লর্ড ভলডেমোর্টের বিরুদ্ধে রোমাঞ্চকর লড়াই।



সর্বশেষ সব খবর

রাকুল প্রীত সিং

  • প্রকাশ : রবিবার ২৬ জুলাই, ২০২৬, সময় : ৬:২৩ পিএম

অভিনয়ের কোনো স্বপ্ন, পরিকল্পনা কিংবা শৈশবের আকাঙ্ক্ষা ছিল না বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের। মোটা অঙ্কের এক পারিশ্রমিকই তাঁকে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছিল। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর গল্প তুলে ধরে অভিনেত্রী জানান, কলেজে পড়ার সময় হঠাৎ একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। ছবিটির জন্য তাঁকে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা জানানো হয়। সে সময় একজন কলেজছাত্রীর কাছে এত বড় অঙ্কের অর্থ ছিল অকল্পনীয়। তাই টাকার লোভেই তিনি প্রস্তাবটি গ্রহণ করেছিলেন।


রাকুল জানান, তখন তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের একটি গাড়ি কেনা। বন্ধুদের মধ্যে সবার আগে গাড়ির মালিক হতে চেয়েছিলেন তিনি। সেই লক্ষ্য পূরণ করতেই প্রথম সিনেমায় অভিনয়ে রাজি হন। তবে তখনও তিনি ভাবেননি, এই সিদ্ধান্তই তাঁর ভবিষ্যৎ বদলে দেবে। প্রথম ছবির কাজ শেষ হওয়ার পর অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়।


একই সঙ্গে নির্মাতা-প্রযোজকদের কাছ থেকেও নতুন নতুন কাজের প্রস্তাব আসতে থাকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক দক্ষিণী সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন রাকুল প্রীত সিং। 


পরে বলিউডেও সফলভাবে অভিষেক ঘটে তাঁর। বর্তমানে দক্ষিণী সিনেমা ও হিন্দি সিনেমা- দুই অঙ্গনেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী।


রাকুলের মতে, শুধু অর্থের জন্য নেওয়া সেই একটি সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাঁর জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিয়েছে। যে অভিনয়জগতে আসার কোনো পরিকল্পনাই ছিল না, সেখানেই আজ তিনি পরিচিত ও সফল অভিনেত্রীদের একজন।

সর্বশেষ সব খবর

থালাপতি বিজয়

  • প্রকাশ : রবিবার ২৬ জুলাই, ২০২৬, সময় : ৪:৩৮ পিএম

দীর্ঘ অপেক্ষা ও নানা বিতর্কের পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগান’। 


রাজনীতিতে পূর্ণকালীন যাত্রার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা বলে প্রচার করা হচ্ছে। মুক্তির পর থেকে বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি।


বাণিজ্যিক তথ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম দিনে ভারতে ৪২ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় হয় ২১ কোটি ১৫ লাখ রুপি। তৃতীয় দিনে আবারও বড় চমক দেখিয়ে সিনেমাটি সংগ্রহ করেছে প্রায় ২৮ কোটি ৫০ লাখ রুপি।


তিন দিনে ভারতের বক্স অফিসে ‘জন নায়াগান’-এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৪ কোটি ৪৪ লাখ রুপি। একই সময়ে দেশীয় গ্রস আয় হয়েছে ৮৭ কোটি ৫০ লাখ রুপি। আর বিশ্বব্যাপী ছবিটির মোট আয় পৌঁছেছে ১৭১ কোটি ৮৪ লাখ রুপিতে। ফলে দ্রুতই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার পথে রয়েছে ‘জনা নায়াগান’।


আজ রোববার সিনেমাটির তামিল সংস্করণের সার্বিক হল দখলের হার ছিল ৬১ দশমিক ০৪ শতাংশ। দিনের শুরুতে সকালের শোগুলোতে উপস্থিতি ছিল ৪২ দশমিক ৯২ শতাংশ। দুপুরে তা বেড়ে দাঁড়ায় ৫৯ দশমিক ৩১ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন।


ভারতের বিভিন্ন শহরের মধ্যে চেন্নাইয়ে সবচেয়ে বেশি সাড়া মিলেছে। সেখানে ১ হাজার ৪৬টি প্রদর্শনীতে দর্শক উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ৮ শতাংশ। 


অন্যদিকে বেঙ্গালুরুতে ৭০৭টি প্রদর্শনীতে উপস্থিতির হার ছিল ৪৮ দশমিক ৫ শতাংশ।


সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক এইচ. ভিনোথ বলেন, ‘বিজয় স্যারের সিনেমা মুক্তির পর প্রথম এক সপ্তাহ নানা ধরনের আলোচনা-সমালোচনা হয়। কেউ বলে ভালো, কেউ বলে খারাপ। কিন্তু ছয় মাস পর দেখা যায়, সেই সিনেমাই বড় সাফল্যে পরিণত হয়েছে।’


কেভিএন প্রোডাকশনের ব্যানারে ভেঙ্কট কে. নারায়ণ প্রযোজিত ‘জন নায়াগান’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসের, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণি। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সর্বশেষ সব খবর

জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম

  • প্রকাশ : শনিবার ২৫ জুলাই, ২০২৬, সময় : ৮:৫১ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মঞ্চে পারফর্ম করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে একের পর এক জনপ্রিয় গান গেয়ে হাজারো দর্শককে মাতিয়ে তোলেন তিনি। 


ঝুম বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াও তার ভক্তদের উচ্ছ্বাসে কোনো প্রভাব ফেলতে পারেনি। কনসার্ট শুরুর অনেক আগেই দর্শকরা ভেন্যুতে জড়ো হন। বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রিয় শিল্পীকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন তারা। 


মূল পরিবেশনার আগে মঞ্চে গান পরিবেশন করে দেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। রাত ৮টা ৫২ মিনিটে আতিফ আসলাম মঞ্চে উঠতেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু।


‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে’ এবং ‘মাস্ত কালান্দার’সহ তার জনপ্রিয় গানগুলোতে কণ্ঠ মেলান হাজারো দর্শক। বৃষ্টিভেজা সন্ধ্যায় মোবাইলের আলো আর দর্শকদের সম্মিলিত কণ্ঠ কনসার্টকে আরও স্মরণীয় করে তোলে।


কনসার্টের আগের দিন রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানান আতিফ আসলাম। তিনি বলেন, বাংলাদেশ সবসময়ই আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। এখানকার মানুষের ভালোবাসা আমাকে বারবার ফিরে আসতে অনুপ্রাণিত করে।বাংলাদেশ সংবাদ


বাংলাদেশের খাবারেরও প্রশংসা করেন এই শিল্পী। তার ভাষায়, দেশের খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তার ভীষণ প্রিয়। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশি খাবারের কথা তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন।


সংবাদ সম্মেলনে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে ‘লিজেন্ড’ বলে অভিহিত করেন আতিফ। পাশাপাশি বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও জানিয়ে বলেন, সঠিক উচ্চারণ আয়ত্ত করার পরই তিনি বাংলা গান গাইতে চান। বাংলাদেশের মানুষকে নিজের পরিবারের মতো মনে করেন বলেও জানান এই জনপ্রিয় গায়ক।

সর্বশেষ সব খবর

বলিউড তারকা সালমান খান ও আলিয়া ভাট

  • প্রকাশ : শনিবার ২৫ জুলাই, ২০২৬, সময় : ৩:৩৯ পিএম

দিল্লির যন্তর-মন্তরে হাজারো শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘শিক্ষায় দুর্নীতি চলবে না’। এই স্লোগানে ধীরে ধীরে যোগ হচ্ছে ভারতের চলচ্চিত্র, নাটক ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখগুলোর কণ্ঠও। কেউ ভিডিওবার্তায়, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে, কেউ প্রকাশ্য বিবৃতিতে, কেউ আবার স্বয়ং মাঠে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। তাদের বক্তব্যে বারবার উঠে এসেছে গণতন্ত্র, সংবিধান, শিক্ষার অধিকার ও শান্তিপূর্ণ প্রতিবাদের প্রসঙ্গ।


ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামে তরুণদের নেতৃত্বাধীন এই আন্দোলনের সূচনা হয় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ থেকে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ও শিক্ষাব্যবস্থার সংস্কার।


তারকাদের দৃষ্টিতে এ আন্দোলন এখন দেশের শিক্ষাব্যবস্থার জবাবদিহিতা ও গণতান্ত্রিক অধিকারের দাবির প্রতীক। আর সেই কারণেই বলিউড থেকে টলিউড—বিভিন্ন অঙ্গনের এই তারকারা নিজেদের অবস্থান স্পষ্ট করছেন।


শিক্ষার্থীদের স্যালুট জানাই: অঞ্জন দত্ত

কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং একজন নাগরিক হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে গতকাল বৃহস্পতিবার ভিডিওবার্তায় তিনি বলেন, ‘দিল্লিতে যা হচ্ছে এবং শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন করছে, আমি মনে করি তা সম্পূর্ণ ন্যায্য। আমি গণতন্ত্রে বিশ্বাস করি।’


তিনি আরও বলেন, ‘আমি কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম না। ছাত্রজীবন থেকেই দলীয় রাজনীতি থেকে দূরে থেকেছি। কিন্তু যখন দেখি লাখো শিক্ষার্থী শিক্ষাব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক, সাংবিধানিক ও অহিংস উপায়ে ন্যায়বিচারের দাবি তুলছে, তখন তাদের স্যালুট না জানিয়ে পারি না। ওরা আমাকে ভারতীয় হিসেবে গর্ব অনুভব করার সুযোগ দিয়েছে।’


প্রশ্ন তোলার অধিকার কেড়ে নেওয়া যায় না: নাসিরুদ্দিন শাহ

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তা দেন ভারতের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করে তিনি বলেন, ‘যখন তরুণরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলে, তখন তাদের কথা শোনা উচিত, দমন নয়।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা দেশের শত্রু নয়। তারা ভবিষ্যতের নাগরিক। তাদের সঙ্গে সংলাপ হওয়া উচিত।’


তরুণদের কণ্ঠ রুদ্ধ করা বিপজ্জনক: শাবানা আজমি

২০ জুলাই সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনের প্রতি সংহতি জানান প্রবীণ অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। তিনি বলেন, ‘যুবসমাজ যখন কোনো বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন রাষ্ট্রের দায়িত্ব তাদের কথা শোনা। তাদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা নয়, বরং কেন তারা ক্ষুব্ধ, সেটি বোঝার চেষ্টা করা উচিত।’ ওইদিন তারকাদের মধ্যে আরও উপস্থিত হন প্রকাশ রাজ, কুনাল কামরা ও স্বরা ভাস্কর।


তাদের হাত ধরে থাকব: প্রকাশ রাজ

আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সক্রিয় প্রকাশ রাজ। গত ২১ জুলাই এক্সে তিনি লেখেন, ‘আমার দেশের তরুণরা তাদের ভবিষ্যতের জন্য লড়ছে। আবারও স্বাধীনতা সংগ্রামের মতো একটি আন্দোলনের আবহ তৈরি হচ্ছে। আমি এই জাগরণকে শক্তি জোগাতে থাকব। আমি তাদের হাত ধরে থাকব, তাদের শক্তি হয়ে পাশে দাঁড়াব তাদের ভবিষ্যতের জন্য।’


শিক্ষার্থীদের প্রতি দ্রুত মনোযোগ দিন: পীযূষ মিশ্র

অভিনেতা, গীতিকার ও নাট্যব্যক্তিত্ব পীযূষ মিশ্রও শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে গতকাল ইনস্টাগ্রামে লেখেন, ‘শিক্ষার্থীরা প্রশ্ন করছে, তারা দেশের ভবিষ্যত। তাদের প্রশ্নকে ভয় পাওয়ার কিছু নেই। দ্রুত তাদের প্রতি মনোযোগ দেন।’


রাজনৈতিকভাবে এ আন্দোলন হাইজ্যাক হওয়া উচিত না: সালমান খান

বলিউড তারকা সালমান খানও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান। গতকাল ইনস্টাগ্রাম পোস্টে শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষাই ভবিষ্যতের ট্রেন্ড হওয়া উচিত। এই প্রজন্ম ভারতের জন্য গর্ব বয়ে আনবে।’ আজ তিনি আরেকটি পোস্টে বলেন, ‘শিক্ষার্থীরাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার—শিক্ষার ক্ষেত্রেও, নিরাপত্তার ক্ষেত্রেও। তাই তাদের কিংবা তাদের অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতোমধ্যে টুইট করেছেন এবং আমি নিশ্চিত, প্রশ্নফাঁসের জন্য দায়ী প্রত্যেকের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আপনারা নিজেদের বাড়িতে, আপনাদের বাবা-মায়ের কাছে ফিরে যান।’


ইনস্টাগ্রামে অভিনেত্রী আলিয়া ভাট লেখেন, ‘এই আন্দোলন প্রশ্ন জাগিয়েছে, আমরা কি আসলেই তাদের কথা শুনছি, যারা ভবিষ্যতে ভারতের দায়িত্ব নেবে।’


বলিউডের পাওয়ার কাপলখ্যাত রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ গত ২০ জুলাই এক্সে লেখেন, ‘তরুণরাই আমাদের গণতন্ত্রের হৃৎস্পন্দন এবং আমাদের জাতির ভবিষ্যতের প্রকৃত নির্মাতা। আসুন, আমরা তাদের কথা শুনি, তাদের পাশে দাঁড়াই এবং তাদের ক্ষমতায়িত করি। আমাদের তরুণদের শক্তি, সাহস ও স্বপ্নই গড়ে তুলবে সেই ভারত, যা আমরা নির্মাণ করতে চাই।’


এ তালিকায় আরও আছেন, অতুল কুলকার্নি, সোনু সুদ, দিলজিত দোসাঞ্জ, জিনাত আমান, অভয় দেওল, রত্না পাঠক শাহ, ওম বৈদ্য, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, নন্দিতা দাস, ভূমি পেডনেকর, রিচা চাড্ডা, সোনি রাজদান, অনুরাগ কাশ্যপ, রাজকুমার রাও, ইমরান খান, আর মাধবন, দুলকার সালমান, প্রীতি জিনতা, অনুপম খের, অরিজিৎ সিং-সহ আরও অনেকে।


ভারতে ছাত্র আন্দোলনের ইতিহাস দীর্ঘ। তবে সাম্প্রতিক বছরগুলোতে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে কথা বলতে অনীহা দেখিয়েছেন। সেই প্রেক্ষাপটে একের পর এক পরিচিত শিল্পীর মুখ খোলা আন্দোলনটিকে নতুন মাত্রা দিয়েছে।


দিল্লির রাজপথে আন্দোলন কত দিন চলবে, সরকারের অবস্থান কী হবে—এর উত্তর সময়ের হাতে থাকলেও তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দেয়, এটি আর কেবল শিক্ষার্থীদের মধ্যে সীমিত নেই।


সর্বশেষ সব খবর

তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬, সময় : ১২:০৬ এএম

তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগণ’ আজ (২৩ জুলাই) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা বলে ঘোষণা দেওয়ায় সিনেমাটি ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ তুঙ্গে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে আলোচনায় এসেছে সিনেমাটি। 


চলচ্চিত্র বিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি। তামিল সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় অগ্রিম বুকিং।


ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই টিকিট বুকিংয়ের গতি কয়েক গুণ বেড়ে যায়। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া তুলনামূলক কম থাকলেও শেষ দিকে তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সবচেয়ে বেশি অগ্রিম বুকিং হয়েছে তামিল সংস্করণের জন্য।


রাজ্যভিত্তিক হিসাবে অগ্রিম বুকিংয়ে শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে আয় হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি এসেছে। 


ইতোমধ্যে সিনেমাটি বিজয়ের আগের দুই ব্লকবাস্টার ‘লিও’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।


বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, প্রথম দিনেই ভারতে ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে ‘জন নয়াগণ’। শেষ মুহূর্তের টিকিট বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি হলে সেই অঙ্ক আরও বাড়তে পারে। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের দিক থেকেও তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে।


এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী। বিজয়ের বিদায়ী সিনেমা হওয়ায় এটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

সর্বশেষ সব খবর

অভিনেত্রী পরীমনি

  • প্রকাশ : সোমবার ২০ জুলাই, ২০২৬, সময় : ৩:১৩ এএম

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন— এমন ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচকে ঘিরে তার সেই পোস্ট নতুন করে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই জানতে চাইছেন, আলবিসেলেস্তারা যদি লা রোজাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই যায়, তবে কি তিনি সত্যিই বিয়ের পিঁড়িতে বসবেন?


বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন পরীমনি। গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, মজার ছলে দেওয়া সেই পোস্ট নিয়ে তিনি অনেকটাই বিপাকে। তবে বিয়ের কথা একেবারে অস্বীকারও করেননি এ আলোচিত অভিনেত্রী।


পরীমনি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’


তিনি আরও বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’


এর আগে গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’


উল্লেখ্য, শিরোপা জয়ের লড়াইয়ে স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আসরের ১০৪তম ও ফাইনাল ম্যাচটি শুরু হবে ২০ জুলাই বাংলাদেশ সময় আজ রাত ১টায়।


সর্বশেষ সব খবর