মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ‘নেত্রীর ফেরা ও আমাদের মুক্তির সংগ্রাম’ নামক ফেসবুক পেজ থেকে একটি লাইভে যুক্ত হয়ে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি।
ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
ভিডিওতে শামীম ওসমান সঞ্চালক শাহাদাত রাসেলকে বলেন, ‘আমি আপনার সঙ্গে কথা বলছি, আমি যখন চিকিৎসারত অবস্থায় আছি। আমার ক্যান্সার হয়েছে। আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালো করেন। আমি এতে ভয় পাই না। আমি ভয় পাওয়ার লোক না।’
শামীম ওসমান বলেন, ‘আমাদের একটা টিম করা হয়েছিল টিম ৭১ নামে। আমি ওই টিমের একজন অন্যতম সদস্য ছিলাম। আমি কিন্তু নেতা না, আমি জীবনেও কোনোদিন নেতা হতে পারিনি, নেতা হতে চাইও না, হইতে পারবও না আমি।’
তিনি বলেন, ‘আমার আফসোস, ওই টিমটা (৭১) থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে যে আমার ক্যান্সার। আমার ক্যান্সার বলা হচ্ছে ফোর্থ স্টেজ। আমি ভয় পাই না। আমি বোমা হামলায় ভয় পাই নাই। আমাকে বহুবার মারার চেষ্টা করছে। আমি ভয় পাই না। এবং আমার আল্লাহর উপর বিশ্বাস আছে।’
স্বাধীনতার পর দেশে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার পরিবর্তে রক্ষীবাহিনী প্রতিষ্ঠা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, সেনাবাহিনীর সমান্তরাল শক্তি হিসেবে গড়ে তোলা এই বাহিনীকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা হয়েছিল।
আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত এক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।রিজভী দাবি করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনীর মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। ওই সময়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীকে আধুনিক ও সুসংগঠিত বাহিনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
জিয়াউর রহমানকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, তার উদ্যোগে আধুনিকায়ন হওয়া সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীটির প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো হচ্ছে।
সশস্ত্র বাহিনী দিবসের র্যালিটি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর ও পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রলবোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রিজভী। শনিবার পৃথক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তার দাবি, সহিংসতা ও নাশকতার মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে দুর্বল করার অপচেষ্টা চলছে। তবে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে বলে তিনি মন্তব্য করেন।
হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর লোগো
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত