ছবি : সংগৃহীত
মীরসরাইয়ের বারইয়ারহাটে হাসপাতালের লিফটে উঠতে গিয়ে হঠাৎ প্রসব বেদনা শুরু হয় মানসিক ভারসাম্যহীন প্রসূতি প্রিয়াঙ্কা রায়ের। রাত তখন সাড়ে ১১টা। আশপাশে কেউ নেই। এমন সংকটে মানবতার অনন্য নজির দেখালো বিএম হাসপাতাল।
লিফটের ভেতরেই কাপড় দিয়ে ঘিরে সফলভাবে বাচ্চা প্রসব করালেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। বারইয়ারহাটের বিএম হাসপাতালে ঘটনাটি ঘটে বুধবার (৭ অক্টোবর) রাতে।
হাসপাতাল সূত্র জানায়, প্রসূতি প্রিয়াঙ্কা রায় লিফট দিয়ে ওপরে উঠছিলেন। হঠাৎ লিফটের মধ্যেই পড়ে যান তিনি।
শুরু হয় পানি ভাঙা। খবর পেয়ে ছুটে আসেন ডাক্তার-নার্সরা। সময় নষ্ট না করে লিফটকেই বানিয়ে ফেলেন ডেলিভারি রুম। বাচ্চা প্রসবের পর মা ও নবজাতক দুজনেরই অবস্থার অবনতি হয়। শিশুকে দ্রুত নেওয়া হয় এনআইসিইউতে, মাকে মহিলা ওয়ার্ডে। রাতে ওই নারীর কোনো অভিভাবক না থাকায় চিন্তায় পড়ে যায় কর্তৃপক্ষ। অনেক খোঁজের পর তার স্বামী মিলন রায়কে খুঁজে বের করা হয়। তার বাড়ি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে।
মা কিছুটা সুস্থ হলেও নবজাতক তখনও শঙ্কামুক্ত নয়। তাই বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, মীরসরাই পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহন দে ও শিক্ষক মোশাররফ হোসেনের উপস্থিতিতে নিজেদের আইসিইউ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বিএম হাসপাতাল। মা থেকে শিশু — সব খরচ, এমনকি খাওয়ার খরচও বহন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গণি ভূঁইয়া বলেন, ওই নারীর অবস্থা ভালো ছিল না। উপায় না পেয়ে লিফটে কাপড় দিয়ে ঘিরে বাচ্চা প্রসব করাতে বাধ্য হয়েছি। মা এখন অনেকটা সুস্থ। বাচ্চার উন্নত চিকিৎসার জন্য আমরা নিজ খরচে চমেক হাসপাতালে পাঠিয়েছি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা বলেন, খবর পেয়ে আমি হাসপাতালকে চিকিৎসা চালিয়ে যেতে বলি। বিএম হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে মা ও শিশুর চিকিৎসা, এনআইসিইউ সেবা ও অ্যাম্বুলেন্স দিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।
ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে তা আরও ঘন হয়ে ওঠে। এতে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি।
এদিকে মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললে গরম অনুভূত হয়।
চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি লাগছে।
আরেক বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।
এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
আ. লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ
চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আটক
দিনাজপুর জিলা স্কুলে পদচারপথের উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার
মিরপুরে বাসে আগুন। ছবি: সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভিক জাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ২ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, সয়াবিন, চিনাবাদাম ও অড়হর ফসলের বীজ এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।