নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদপন্থীদের উদ্যোগে প্রস্তাবিত জেলা ইজতেমা বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতার একটি অংশ। আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় নারায়ণগঞ্জ জেলা ইজতেমার নামে একটি বিভক্তিকর আয়োজনের প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন তারা।
শনিবার ১৪ নভেম্বর তারাবো বিশ্বরোড এলাকায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, তাবলিগ জামাতের চলমান বিভক্তি ও মতবিরোধের কারণে দেশের ধর্মীয় অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। মাওলানা সাদ সাহেবের অনুসারীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, অতীতেও বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, ২০১৮ ও ২০২৪ সালের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ও বিরোধের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের কয়েকজন ব্যক্তি বিভক্তিমূলক কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতা করেছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার ও জমি দখলের অভিযোগও উত্থাপন করেন তারা।
এ অবস্থায় আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় প্রস্তাবিত জেলা ইজতেমা আয়োজন বন্ধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
তাদের দাবি, ধর্মীয় বিষয়ে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না তারা। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আগাম কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সাংবাদিক সম্মেলনে স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গণমাধ্যমকর্মীর স্ত্রী ও মেয়েসহ তিনজন নিহত
ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় রিপন চন্দ্র রায়(৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন
শ্রীনগরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
দিনাজপুরে লিজেন্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সাবেক ফুটবলারদের মিলনমেলা, পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
রায়নগরের ট্রিপল মার্ডার নিয়ে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন নিহত এম এ সাত্তারের পুত্র আরিফ ইফতেফার।
দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে
দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতি। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে ঢাকায় অবস্থানরত দিনাজপুরের তের উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ দিনাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দান, যা স্থানীয়ভাবে ‘বড়মাঠ’ নামে পরিচিত, দিনাজপুরবাসীর আবেগ, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। দিনাজপুরবাসীর জন্য এ মাঠ অক্সিজেনের মতো। বক্তারা বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এ মাঠের সাথে জড়িয়ে রয়েছে এ অঞ্চলের মানুষের শৈশব, কৈশোর, তারুণ্য এবং সামাজিক-সাংস্কৃতিক জীবনের অসংখ্য স্মৃতি। দীর্ঘদিন ধরে মাঠটি দিনাজপুরবাসীর খেলাধুলা, শরীরচর্চা, ঈদের জামাত, ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন মেলা আয়োজনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
বক্তারা আরো বলেন, এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত এ মাঠে প্রতি বছর বিপুলসংখ্যক মুসল্লি পবিত্র ঈদের নামাজ আদায় করেন। এই বড়মাঠ থেকেই ক্রিকেট, ফুটবল, হকিসহ ক্রীড়াঙ্গনের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে উঠেছে। বৈশাখী মেলা, বানিজ্য মেলা, বিজয় দিবসের কুচকাওয়াজসহ বড় বড় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে। তাই মাঠটির স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করা, সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা এবং ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সংরক্ষণ করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
কিন্তু সেনাবাহিনী কর্তৃক মাঠটির ব্যবহার সীমিত হয়ে পড়ায় সাধারণ মানুষের অবাধ প্রবেশ, খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বক্তারা আরো বলেন, বিষয়টি শুধু একটি মাঠের ব্যবহার-সংক্রান্ত দাবি নয়; বরং দিনাজপুরের ঐতিহাসিক ঐতিহ্য, নাগরিক অধিকার, জনস্বার্থ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত জনপরিসর সংরক্ষণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। তার বাবার বাড়ি তথা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নানার বাড়ি দিনাজপুর। বিষয়টি প্রধানমন্ত্রীর আবেগের সাথেও জড়িত।
তাই সরকার একে গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। দিনাজপুরের জনগণের স্বার্থ দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিষয়টি বিবেচনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। প্রশাসনকে বারবার অবহিত করার পরেও মাঠটি সর্বসাধারণের জন্য অবমুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া মানববন্ধন থেকে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ নভেম্বর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা করা হয়।