• প্রকাশ : শুক্রবার ০৯ অক্টোবর, ২০২৬, সময় : ৫:৩৬ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচারণায় ব্যস্ত সময় পার করছে করছে প্রার্থীরা । বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। 


প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ আসনে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর ) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ধানের শীষ প্রতীকের প্রচার শুরু করেন তিনি।


প্রচার শুরু সময় মির্জা ফয়সল আমিন বলেন, আমি যদি নির্বাচনে জয়ী হয় আমার প্রথম কাজ হবে শিল্পায়ন যেন আমাদের এলাকার বেকার সমস্যার সমাধান হয়। কৃষক ভাইরা কৃষি পণ্যের ন্যায্যমূল্য পায়। তিনি আরোও বলেন ,মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। এ জন্য তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন।


মির্জা ফয়সল আমিন বলেন নির্বাচনে জয়ী হলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের পাশে থেকে অত্র এলাকার উন্নয়ন ও তাদের  প্রত্যাশা পূরণে কাজ করতে চান। এছাড়া জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন‌ও নির্বাচনে জয় হওয়ার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এছাড়া অন্যান্য প্রার্থীদের প্রচারণা তেমন চোখের পরার মত ছিল না


নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়া হয় ৮ অক্টোবর। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোট গ্রহণ হবে ২৯ শে অক্টোবর।


উল্লেখ্য, এর আগে চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য ও মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তৎকালিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশিন।



সর্বশেষ সব খবর

বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে

  • প্রকাশ : শনিবার ১০ অক্টোবর, ২০২৬, সময় : ৯:১৩ পিএম

মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের আজাদকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাতে চাটখিল থানা পুলিশ তার নিজ এলাকা রেজ্জাকপুর গ্রাম থেকে তাকে আটক করে। পরদিন শনিবার (১০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


জিডি থেকে ওয়ারেন্ট চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হোসেন তানভীর (৩৪) ঢাকার মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই জিডির প্রেক্ষিতে ওয়ারেন্ট জারি হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।


হোসেন তানভীর অভিযোগ করে বলেন, "চাটখিল উপজেলা বিএনপি নেতা মো. আবু তাহের আজাদ এবং চাটখিলের বাসিন্দা অস্ট্রেলিয়া প্রবাসী মো. কাজী পারভেজ দীর্ঘদিন ধরে আমার সাথে শত্রুতা পোষণ করে আসছে। প্রবাসে থাকা পারভেজের প্ররোচনায় আবু তাহের আজাদ আমাকে ও আমার পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, ফেসবুকে ও ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।"


তিনি আরও বলেন, প্রতিনিয়ত এমন হুমকির কারণে তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন জানিয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ায় চাটখিল থানা পুলিশকে ধন্যবাদ জানান।


দলীয় ভাবমূর্তি নিয়ে প্রশ্ন গ্রেফতারের বিষয়ে ছাত্রদলের সাবেক আরেক নেতা আহসান হাবিব অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রেজ্জাকপুর ওয়ার্ডে আবু তাহের আজাদ দলের সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে চলেছেন। তার ভাষ্য, চাঁদাবাজি, নলকূপ, বাথরুম ও পুকুরের গাইড ওয়াল-জাতীয় সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ এবং সালিশ বাণিজ্যের মাধ্যমে মানুষকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন তিনি।


আহসান হাবিব চাটখিল উপজেলা বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যার এসব অপকর্মের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার বিরুদ্ধে দ্রুত কঠোর দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।"


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, "আসামির বিরুদ্ধে মোবাইল ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় জিডি ছিল। ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। সকল আইনি আনুষ্ঠানিকতা শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।"


তিনি আরও বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক সচেষ্ট রয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১০ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৫৭ পিএম

"হাজার কোটির রাজস্ব যোগান দলিল লেখকদের অবদান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখকদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় খুলনা দলিল লেখক সমিতির আয়োজনে খুলনা শহীদ হাদীস পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা বিভাগের সকল দলিল লেখকগণ উপস্থিত ছিলেন। এসময় খুলনা জেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গাজী বজলুর রহমানের সভাপতিত্বে এবং জেলা দলিল লেখক সমিতির নেতা বাহাউদ্দীন খন্দকার ও ফিরোজ হাসানের সঞ্চালনায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসন নজরুল ইসলাম মঞ্জু। 


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান এম. এ রশিদ, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে. এম টমাস হোসেন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নুরুল হক মিয়া। এছাড়া খুলনা বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে কয়েক শতাধিক দলিল লেখক উপস্থিত ছিলেন।


এসময় দলিল লেখক সমিতির চেয়ারম্যান এম এ রশিদ বলেন, আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না" এবং "দলিল লেখকদের পারিশ্রমিক হিসাবে দলিল প্রতি ন্যূনতম ৫০০০/= টাকা সম্মানী ভাতা" সহ ৭দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসন নজরুল ইসলাম মঞ্জু বলেন, দলিল লেখকদের ৭ দফা যুক্তি সংগত। সরকারের উচিত দলিল লেখকদের দাবির প্রতি আন্তরিক হওয়া। আগামীতে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সাথে আমার যে মিটিং আছে সেখানে দলিল লেখকদের এই ৭ দফা দাবির বিষয়ে আন্তরিক ভাবে উপস্থাপন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১০ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৭ পিএম

দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের জব্দমূল্য ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।


গত ৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উত্তর রনসিয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন দানাজপুর বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, ১০ অক্টোবর রাত ১টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার বৈরাগীপাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন একই ব্যাটালিয়নের অধীন রামচন্দ্রপুর বিওপির সদস্যরা।


সেখানেও মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১০ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক পরিচালিত “তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে সরকারি আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে। 


ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) মহোদয়ের সাথে আলোচনাক্রমে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যেগে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা বুধন্তী ইউনিয়ন সেমড়া এলাকায় তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে সরকারি আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক আয়োজন করা হয়। 


উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজ্ঞ জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) তানজিনা নাফিজ। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পুলিশ ফারির ইনচার্জ, প্যানেল চেয়ারম্যন, ওয়াড মেম্বার, গ্রাম পুলিশ এবং স্থানীয় প্রতিনিধিগণ। 


বিজ্ঞ জেলা লিগ্যাল এইড অফিসার তানজিনা নাফিজ প্রধান আলোচক হিসেবে সরকারি আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপস্থাপন করেন। উক্ত উঠান বৈঠকে মোট ১০০ জন অংশ গ্রহন করেন। জেলা লিগ্যাল এইড অফিসার অনুষ্ঠানের শুরুতে উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে করে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। উক্ত উঠান বৈঠকে দুটি ভাগে বিভক্ত থাকে, ১ম পর্যায়ে আইনগত সহায়তা সেবা সম্পকিত মূল বক্তব্য জেলা লিগ্যাল এইড অফিসার প্রদান করেন। পাশাপাশি পরিচিতিমূলক বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। 


এছাড়াও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং প্যানেল চেয়ারম্যান ও গরীব অসহায়দের উদ্দ্যেশে সরকারি সহায়তা বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। জেলা লিগ্যাল এইড অফিসারের মূল বক্তব্য প্রদানের মাধ্যমে উঠান বৈঠকের ১ম পর্যায় সমাপ্ত হয়। পরবর্তীতে ২য় পর্যায়ে অংশ গ্রহণকারীদের উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এই পর্যায়ে উঠান বৈঠকে অংশগ্রহনকারীদের সরকারী আইনগত সহায়তা তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। 


প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণকারীগণ তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে প্রশ্ন করে তৎক্ষনাৎ আইনগত সেবা গ্রহণে সক্ষম হয় এবং আইনগত সহায়তা প্রাপ্তির আবেদন পত্রে অভিযোগ গ্রহণ করা হয়। পাশাপাশি জেলা লিগ্যাল এইড অফিসের হটলাইন নাম্বার সংরক্ষণ করেন। জাতীয় হটলাইন নাম্বার সর্ম্পকে সকলে সচেতন হয়। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে যে কোন সমস্যার সম্মুখীন হলে জাতীয় হটলাইন নাম্বারে ফোন করে সেবা গ্রহন করবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১০ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৩ পিএম

গাইবান্ধা সদর উপজেলার কামারজানির চরের কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে উচ্চ ফলনশীল গাজরের বীজ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গাজর চাষের ভালো ফলন পাওয়ার নানা রকম প্রযুক্তিগত কৌশল শেখানো হয়।


 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাগানবিজ্ঞান বিভাগের আয়োজনে চরম চাপপূর্ণ চর আক্রান্ত এলাকায় ভিটামিন এ এবং অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ গাজরের উন্নয়ন এবং বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কামারজানির চরের প্রায় ৫০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল গাজরের বীজ বিতরণ করা হয়েছে।


এ সময় গাইবান্ধা সদর উপজেলার কৃষি অফিসার রাকিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ হারুন অর রশিদ,প্রকল্প পরিচালক বাগানবিজ্ঞান বিভাগ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার আনিসুজ্জামান,মুরাদসহ আরও অনেকে।


প্রফেসর ড. হারুন অর রশিদ জানান, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে দেশি-বিদেশি ৪০ টি গাজরের জাত ও জার্মপ্লাজম নিয়ে গবেষণা চলছে। চরাঞ্চলের মাটি ও আবহাওয়ার উপযোগী জাত নির্বাচন এবং উৎপাদন বৃদ্ধিই এর মূল লক্ষ্য।


গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম জানান, উন্নত জাতের বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি কাজে লাগাতে পারলে চরাঞ্চলে গাজর চাষ লাভজনক হতে পারে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১০ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৫৬ পিএম

গোপালগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ সাইফুর রহমান নান্টুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার দুপুরে বৌলতলী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান নান্টু এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তিনি সর্বদা পাশে থাকবেন। তিনি আরো বলেন, সামাজিক ভাবে হোক রাজনৈতিক ভাবে হোক আমি আপনাদের পাশে আছি।

 

মতবিনিময় সভায় বক্তারা স্থানীয় নানা সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা করেন। সভায় উপস্থিত সকলে এলাকার সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরিফ রাফিকুজ্জামানসহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর