নীলফামারীতে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিচার বিভাগ ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারকরণের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ মার্জিয়া খাতুন-এর সভাপতিত্বে কনফারেন্সে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণ, মামলার তদন্ত ও বিচার কাজের মধ্যকার ব্যবধান কমানো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আইনি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কনফারেন্সে উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন,জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.বি.এম. ফয়জুল ইসলাম
,নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, নীলফামারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু ইকবাল পাশা, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম,জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর,ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার,ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ ও ম্যাজিস্ট্রেসির যৌথ ও সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাজট নিরসন এবং দ্রুততম সময়ে বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আইনি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গণমাধ্যমকর্মীর স্ত্রী ও মেয়েসহ তিনজন নিহত
ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় রিপন চন্দ্র রায়(৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন
শ্রীনগরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
দিনাজপুরে লিজেন্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সাবেক ফুটবলারদের মিলনমেলা, পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
রায়নগরের ট্রিপল মার্ডার নিয়ে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন নিহত এম এ সাত্তারের পুত্র আরিফ ইফতেফার।
দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে
দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতি। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে ঢাকায় অবস্থানরত দিনাজপুরের তের উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ দিনাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দান, যা স্থানীয়ভাবে ‘বড়মাঠ’ নামে পরিচিত, দিনাজপুরবাসীর আবেগ, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। দিনাজপুরবাসীর জন্য এ মাঠ অক্সিজেনের মতো। বক্তারা বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এ মাঠের সাথে জড়িয়ে রয়েছে এ অঞ্চলের মানুষের শৈশব, কৈশোর, তারুণ্য এবং সামাজিক-সাংস্কৃতিক জীবনের অসংখ্য স্মৃতি। দীর্ঘদিন ধরে মাঠটি দিনাজপুরবাসীর খেলাধুলা, শরীরচর্চা, ঈদের জামাত, ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন মেলা আয়োজনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
বক্তারা আরো বলেন, এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত এ মাঠে প্রতি বছর বিপুলসংখ্যক মুসল্লি পবিত্র ঈদের নামাজ আদায় করেন। এই বড়মাঠ থেকেই ক্রিকেট, ফুটবল, হকিসহ ক্রীড়াঙ্গনের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে উঠেছে। বৈশাখী মেলা, বানিজ্য মেলা, বিজয় দিবসের কুচকাওয়াজসহ বড় বড় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে। তাই মাঠটির স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করা, সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা এবং ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সংরক্ষণ করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
কিন্তু সেনাবাহিনী কর্তৃক মাঠটির ব্যবহার সীমিত হয়ে পড়ায় সাধারণ মানুষের অবাধ প্রবেশ, খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বক্তারা আরো বলেন, বিষয়টি শুধু একটি মাঠের ব্যবহার-সংক্রান্ত দাবি নয়; বরং দিনাজপুরের ঐতিহাসিক ঐতিহ্য, নাগরিক অধিকার, জনস্বার্থ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত জনপরিসর সংরক্ষণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। তার বাবার বাড়ি তথা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নানার বাড়ি দিনাজপুর। বিষয়টি প্রধানমন্ত্রীর আবেগের সাথেও জড়িত।
তাই সরকার একে গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। দিনাজপুরের জনগণের স্বার্থ দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিষয়টি বিবেচনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। প্রশাসনকে বারবার অবহিত করার পরেও মাঠটি সর্বসাধারণের জন্য অবমুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া মানববন্ধন থেকে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ নভেম্বর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা করা হয়।