জাল-জালিয়াতি ও নৈতিক স্খলনের অভিযোগে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার এবং একজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তারা সবাই টাঙ্গাইল জজ কোর্টের নিয়মিত আইনজীবী। বার সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম রফিকুল ইসলাম রতন স্বাক্ষরিত বহিষ্কার সংক্রান্ত পত্রে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত আইনজীবীরা হচ্ছেন- অ্যাডভোকেট এসএম পারভেজ শিমুল, অ্যাডভোকেট শুকুম উদ্দিন ও অ্যাডভোকেট রাসেল রানা। এছাড়া অ্যাডভোকেট বজলুর রহমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অ্যাডভোকেট এসএম পারভেজ শিমুলকে ২১ দিনের জন্য এবং অ্যাডভোকেট শুকুম উদ্দিন ও অ্যাডভোকেট রাসেল রানাকে ১৫ দিনের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা পত্র পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত আইনজীবীদের লিখিতভাবে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
ইস্যুকৃত পত্রে বলা হয়, বিগত ২০২৫ সালের (৪ জুন) বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম পারভেজ শিমুল নাগরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য নাগরপুর থানার ওসিকে নির্দেশ দেন।
অভিযোগ রয়েছে, পরে তিনি আসামিপক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে আদালতের বেঞ্চ সহকারী মহির উদ্দিনের সহযোগিতায় দু’জন আসামির নাম বাদ দিয়ে আরজির প্রথম পাতায় আটজন আসামির নাম রেখে বাদীর স্বাক্ষর জাল করেন এবং তাতে আদালতের সিলমোহর ব্যবহার করেন। বিষয়টি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে এলে তিনি বার সমিতিকে অবহিত করেন। পরে তদন্ত শেষে বার সমিতি তাকে ২১ দিনের জন্য সাময়িকভাবে বহিষ্কার করে।
অন্যদিকে, অ্যাডভোকেট রাসেল রানা বিগত ২০২৫ সালের (২১ নভেম্বর) এবং অ্যাডভোকেট শুকুম উদ্দিন ২০২৬ সালের (২ জানুয়ারি) গ্রেপ্তার হওয়া আসামিদের পক্ষে নিজেরা স্বাক্ষর না করে তাদের মহুরী দিয়ে ওকালতনামা ও জামিনের দরখাস্তে স্বাক্ষর করিয়ে আদালতে দাখিল করেন। বিষয়টি বার সমিতির নজরে এলে তাদের শোকজ করা হয়। তবে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় কার্যনির্বাহী পরিষদ তাদের সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। পত্র প্রাপ্তির দিন থেকেই এই বহিষ্কারের সময় গণনা শুরু হবে।
এদিকে, অ্যাডভোকেট বজলুর রহমান মিয়াকে পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিগত ১৯৮৩ সালের (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতিতে যোগদান করেন। একই সঙ্গে ১৯৮৫ সালের (১৫ অক্টোবর) বাসাইল ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগ দেন এবং বিগত ২০০০ সালের (৬ জুলাই) সহকারী অধ্যাপক হিসেবে স্বেচ্ছায় অবসর নেন। আইন পেশার পাশাপাশি চাকরি করে তিনি বাংলাদেশ বার কাউন্সিল আইন ও বার সমিতির গঠনতন্ত্রের পরিপন্থি কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।
আইনজীবীদের এই বহিষ্কারের বিষয়টি অবহিত করতে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল, স্পেশাল জজ আদালত, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে চার জেলার যৌথ অভিযান দাবি
নিহত শাহিন ও সোহেল। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
শামীম ওসমানের বাড়িতে আগুন।
উদ্ধার হওয়া গাড়ি ও সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য। ছবি: সংগৃহীত
দুপুরে খাবার খেতে জেলা পুলিশ লাইনের সামনের একটি হোটেলে যান হালিশহর থানার টহল টিমের তিন সদস্য। এ সময় পিকআপটি সড়কের পাশে পার্কিং করেন চালক। তবে খাবার শেষে ফিরে এসে দেখেন, সেই গাড়ি আর সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও মেলেনি গাড়ি।
দিনেদুপুরে পুলিশের পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে গেছে চোর। আর সেই গাড়ি উদ্ধারে মাঠে নামতে হলো স্বয়ং পুলিশকেই। ৪ ঘণ্টা অভিযানের পর অবশেষে মিলল সেই গাড়িও। কিন্তু জনমনে প্রশ্ন, কীভাবে চুরি হলো সেই গাড়ি আর মিললই কেমন করে?
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার টহল টিমের তিন সদস্য একটি পুরোনো সিঙ্গেল কেবিন পিকআপ নিয়ে দায়িত্ব পালন করছিলেন। টহল দলে ছিলেন এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ও একজন চালক।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
এরপর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পুলিশের পিকআপে উঠে সেটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।
এ ঘটনায় গাড়ি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। বিভিন্ন এলাকায় তল্লাশির পাশাপাশি গাড়িটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকায় সড়কের ওপর গাড়িটি দেখতে পায় পুলিশের একটি টহল দল। সেখান থেকে এটি উদ্ধার করা হয়।
গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গাড়িটি চুরি হয়েছিল। পরে গাড়িটি কর্ণফুলীর ফকিন্নিরহাট এলাকায় পাওয়া গেছে।
চুরি হওয়া পুলিশের পিকআপ চার ঘণ্টা পর মিলল কর্ণফুলীতে
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার ব্যবহৃত সিঙ্গেল কেবিনের একটি পুরনো পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। থানার টহল টিমের পুলিশ সদস্যরা সেটি নিয়ে টহলে বের হয়েছিল। দুপুরের সময় তারা পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। পরে খেয়ে এসে দেখে গাড়িটি সেখানে নেই।’
তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে- এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।’
মো. শহিদ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে দায়ের করা মামলার আসামি স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর স্বামীকে আটক করে পুলিশ।
এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মো. শহিদ (৬২) নামে ওই ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ বিনা অপরাধে শহিদকে আটক করতে গিয়ে তাঁর ওপর শক্তি প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, এ মৃত্যুর ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
নিহতের ভাই আব্দুল খালেক জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আদালতে দায়ের করা একটি মামলায় তাঁর ভাবি সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁদের বাড়িতে যান।
এ সময় সাবেরা খাতুনকে বাড়িতে না পেয়ে তাঁর স্বামী শহিদকে আটক করেন পুলিশ সদস্যরা। পরিবারের দাবি, শহিদকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি নিরপরাধ—এ কথা জানিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তা আমলে নেয়নি। একপর্যায়ে ঘর থেকে বের করে আনার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ অবস্থায় হাতকড়া পরা অবস্থাতেই শহিদ সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান।
আব্দুল খালেক আরও জানান, ঘটনার পর পুলিশ শহিদের হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহিদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর তাঁরা জানতে পারেন। তবে এ ঘটনায় পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।