জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান
আপিল বিভাগের রায়ে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে তিন দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে বসা জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে সকাল ১০টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহকে তার দপ্তরে অবরুদ্ধ রাখেন আন্দোলনকারীরা। পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে সোমবার সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামেন। তারা উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন।
সোমবার রাত প্রায় ৯টা পর্যন্ত উপাচার্য তাঁর দপ্তরে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এর মধ্যেই আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে মুক্ত হয়ে রাত ১০টায় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
সকাল থেকেই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। এদিন আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর পাওনা পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেই।
অধিকার-বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা। মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম ও মো. আমির হোসেন, সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন প্রমুখ।
গাছা থানার ওসি গোলাম রব্বানি গতকাল রাতে জানান, আন্দোলন এখনও শেষ হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে বৈঠক চলছে।
বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে ওই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে গত রোববার থেকে আন্দোলনে নেমেছেন তারা।
প্রতীকী ছবি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে উৎপাদিত জৈব সার কৃষিকাজে ব্যবহার করা যাবে। পাশাপাশি স্বল্প সুদে যুব ঋণ কাজে লাগিয়ে খামার সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। এ লক্ষ্য সামনে রেখে রাজশাহীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং উদ্যোক্তা ও খামারিদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। যুব ঋণের সঠিক ব্যবহার হলে খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে নির্বাচিত সুবিধাভোগীদের হাতে যুব ঋণের চেক তুলে দেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারির মধ্যে মোট ১০ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণের লক্ষ্যে এ ঋণ সহায়তা দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং গ্রামীণ অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।
পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস ইঞ্জিনিয়ার মো. মাহাফুজুর ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রকল্পের সুবিধাভোগীরা।
ঋণপ্রাপ্তদের মধ্যে পুঠিয়া উপজেলার শাকিব খান, মোছা. হাসি বেগম ও মোছা. হিরা বিবি প্রত্যেকে এক লাখ টাকা করে এবং বাঘা উপজেলার মো. জুয়েল আক্তার, মোছা. শারমিন আক্তার ও মো. নবীউল ইসলাম প্রত্যেকে এক লাখ ২০ হাজার টাকা করে ঋণ পেয়েছেন। বাগমারা উপজেলার মুক্তি আখতার ও হাসান আলী দেওয়ান প্রত্যেকে এক লাখ টাকা এবং তিশা খাতুন ও আব্দুল বারী প্রত্যেকে ৮০ হাজার টাকা করে ঋণ পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিশেষ অতিথি হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. রোকসানা বেগম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফাইনাল খেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ায় প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৯টি দল অংশ নেয়।
মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত
কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজন মা ও তাঁর শিশু সন্তান রয়েছে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর দুই যাত্রীকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
ছবি: সংগৃহীত