দিনাজপুরের বিরল সীমান্তে রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ ও ৫০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ধর্মজান ও মৌচোষা বিওপির দায়ীত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করেন বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তপথে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি এবং নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্তকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। সীমান্ত অপরাধে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না।
নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত
ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ। ছবি: সংগৃহীত
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দুইটার দিকে সালথা থানা রোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদাউসকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।
ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
এদিকে কয়েক দিনের মধ্যে ফেরদাউসের সোনালী ব্যাংকে ম্যানেজার পদে যোগ দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে তার পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের নেতা হিসেবে এলাকায় তার প্রভাব ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কয়েকদিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ঢাবি ছাত্রলীগের নেতা ফেরদাউসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত ধর্মঘট কর্মসূচিতে কলেজের প্রধান ফটকে তালা দিয়ে পোস্টার সাটিয়ে ছবি তোলার সময় আরিফ হাসান নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
আটক আরিফ হাসান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ শাখার সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সমিরউদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরিফ। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে সতর্ক ছিলাম। তাকে দেখামাত্র ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে আটক করি এবং পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করি। ছাত্রলীগের কোনো কার্যক্রম এই উপজেলায় ছাত্রদল সফল করতে দেবে না। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে আছি।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজনকে আটক করা হয়েছে।