ঐতিহ্যবাহী নীল নাচ
হারিয়ে যেতে বসেছে চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের বিশেষ ঐতিহ্যবাহী নীল নাচ। হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ, শিবের গাজন বা চৈত্র সংক্রান্তির উৎসবের অংশ হিসেবে বরগুনায় এখনও এ নীল নাচের আয়োজন করছেন। তবে বর্তমান প্রজন্মের মাঝে এ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন স্থানীয় নীল নাচ দলের শিল্পী এবং সংস্কৃতিকর্মীরা।
সোমবার (১৩ এপ্রিল) চৈত্র মাসের শেষ দিনে সকাল থেকেই বরগুনায় বিভিন্ন এলাকার হিন্দু ধর্মালম্বীদের বাড়িতে স্বল্প পরিসরে এ নীল নাচের আয়োজন করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, নীলপূজা বা নীলষষ্ঠী সনাতন ধর্মালম্বীদের একটি লোকোৎসব। যা মূলত শিব-দুর্গার বিবাহ উৎসব। বাঙ্গালী গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনা এবং রোগ থেকে সুস্থ জীবনের কামনায় নীলষষ্ঠী ব্রত পালনের মাধ্যমে চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীলপূজা করতেন। এ সময় বিভিন্ন নীল নাচের দলের সদস্যরা নানারূপে সুসজ্জিত হন। পরে তারা বাহারি ওই সাজ-পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে নেচে-গেয়ে চাল, ডাল এবং টাকা পয়সা সংগ্রহ করেন। পরবর্তীতে সংগৃহীত ওই চাল, ডাল এবং টাকা-পয়সা দিয়েই তারা মূল নীলপূজার আয়োজন করেন।
বরগুনায় এক সময় চৈত্র মাসের এ সময়ে পাড়ায় পাড়ায় নীল নাচের ধুম পড়লেও এখন এই সংস্কৃতি প্রায় হারাতে বসেছে। সরেজমিনে ঘুরে বরগুনা পৌরশহরের বিভিন্ন হিন্দু ধর্মালম্বীদের বাড়িতে স্বল্প পরিসরে আয়োজন করা একটি নীল নাচের দলকে দেখা যায়।
বংশ পরম্পরায় পাওয়া ঐতিহ্যকে ধরে রাখতেই তারা এ নীল নাচ করছেন। দলটির সদস্যরা নীল নাচের জন্য শিব, কৃষ্ণ, রাধা ও গোবিন্দ সেজে বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে নীল নাচ করছেন। মূলত সংসার জীবনে নানা ধরনের অমঙ্গল দূর করতেই তাদের এ আয়োজন। তবে বরগুনায় এক সময়ে একাধিক নীল নাচের দল থাকলেও বর্তমানে দল কমে হারাতে বসেছে নীল নাচের ঐতিহ্য। আর এ কারণেই নতুন প্রজন্মের মাঝে এ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করছেন স্থানীয় নীল নাচের শিল্পী এবং সংস্কৃতিকর্মীরা।
নীল নাচ দলের সদস্য বিধান কৃষ্ণ রায় বলেন, “সনাতন ধর্মালম্বীদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে নীল নাচ। এটা শুধু চৈত্র সংক্রান্তির সময়েই আয়োজন করা হয়। সংস্কৃতিমনা লোকজন পিছিয়ে যাওয়ায় বর্তমানে ঐতিহ্যবাহী এ নীল নাচ হারাতে বসেছে। তবে বরগুনায় শতবছর আগে শুরু হওয়া এ ঐতিহ্যকে এখন পর্যন্ত আমরা ধরে রেখেছি।”
জয়দেব কৃষ্ণ রায় নামে আরেক সদস্য বলেন, “বিগত সময়ে চৈত্র মাসে বসন্তের প্রকোপ ছিল। ওই সময়ে বিপদ থেকে রক্ষা পেতে বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে নীল নাচের আয়োজন করা হত। আমাদের বাবা দাদারা এ আয়োজন করেছেন, আমরা সেই ঐতিহ্য এখন পর্যন্ত ধরে রেখেছি। তবে সাজসজ্জাসহ বিভিন্ন খরচ যোগাতে না পারায় এখন নীল নাচ প্রায় বিলুপ্তির পথে।”
কৃষ্ণ মালাকার নামে আরেক সদস্য বলেন, “ছোটবেলা থেকেই আমি নীল নাচে অংশগ্রহণ করছি। আমরা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। তবে আমাদের এ আয়োজনের জন্য মাঝেমধ্যে প্রশাসনিকভাবেও সহযোগিতা পাই। আবার নিজেদের টাকায় অনেক সময় নীল নাচের আয়োজন করতে হয়। নীল নাচের মাধ্যমে বিভিন্ন মানুষের ঘরে গিয়ে তাদের যেকোনো বিপদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করি। এ সময় মানুষের থেকে যা পাই, তা দিয়েই আমরা এ নীল নাচের খরচ বহন করি। তবে অনেক সময় যে টাকা পাই, তা দিয়ে খরচ বহন করা সম্ভব হয় না।”
এ বিষয়ে আরিফ রহমান নামে বরগুনার এক সাংস্কৃতিক কর্মী বলেন, “গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক সময়ের নীল নাচ এখন আর আগের মতো দেখা যায় না। ছোট বেলায় আমরা প্রতি বছরই এ নীল নাচ দেখেছি। তবে এখন নীল নাচের ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে হওয়ায় বর্তমান প্রজন্ম তা আর হয়তো দেখবে না। এ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে সরকার এবং সংশ্লিষ্টদের সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।”
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।