চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর ১৫ মাসের শিশু নাজেহাদকে উদ্ধার করে মা-বাবার কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ১৫ মাসের এক শিশু ‘চুরির’ পর রাতভর অভিযান চালিয়ে তাকে উদ্ধারের পাশাপাশি এক দম্পতিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে হাসপাতালে শিশুটি তার নানির কাছে ছিল। তখন শিশুটির মায়ের বান্ধবী পরিচয় দিয়ে তার নানির সঙ্গে খাতির জমান এক নারী। এরপর সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে ওই নারী সটকে পড়েন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম আশেক বলছেন, ওই ঘটনায় মামলা হলে সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধারে গিয়ে গলদঘর্ম হয় পুলিশ। রাতভর অভিযানের পর শনিবার সকালে বন্দর নগরীর চান্দগাঁওয়ের এক কিলোমিটার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এসময় নাছিমা বেগম (২৫) ও বোরহান উদ্দিন (৩০) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বর্ণনায় পুলিশ বলছে, কক্সবাজারের চকরিয়ার ১৫ মাসের শিশু নাজেহাদকে নিয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেলে আসেন তার মা ও নানি। নাজেহাদের তিন দিন বয়সের খালাতো বোনকে এ হাসপাতালে ভর্তি করা হয়। আর নাজেহাদের খালা ভর্তি আছেন কক্সবাজারের আরেকটি হাসপাতালে।
তিন দিনের শিশুটিকে চমেক হাসপাতালের ষষ্ঠ তলায় নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। তাকে দেখভাল করছিল নাজেহাদের মা। আর নাজেহাদকে নিয়ে ছিল তার নানি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম বলেন, শুক্রবার নাজেহাদ ও তার নানি হাসপাতালের পঞ্চম তলার বারান্দায় ঘুমিয়ে ছিলেন। তখন নাছিমা এসে নিজেকে নাজেহাদের মায়ের বান্ধবী ও একই এলাকার বলে পরিচয় দেন। সেই নারী তিন থেকে চার ঘণ্টা নাজেহাদের নানির সঙ্গে সময় কাটান।
“নাজেহাদ কান্নাকাটি শুরু করলে তাকে তার নানির কাছ থেকে নিয়ে বেড়ানোর কথা বলে সটকে পড়েন নাছিমা।”
এরপর কোথাও নাজেহাদকে খুঁজে না পেয়ে রাতে পাঁচলাইশ থানায় মামলা করা হয়। এরপর রাতভর অভিযান চালিয়ে সকালে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার জামে মসজিদ কলোনি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
যেভাবে উদ্ধার
মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, শিশুটিকে চুরি বা অপহরণের ঘটনাটি ছিল ‘ক্লুলেস’। শিশুটিকে নিয়ে সটকে পড়া নারী সম্পর্কে কোনো তথ্যই কারো কাছে ছিল না।
এসআই নূরে আলম বলেন, হাসপাতালের বিভিন্ন গেইটের অন্তত ৭০টি সিসি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে একটিতে বোরকা ও নেকাব পড়া এক নারীকে দেখা যায়, যিনি এক শিশুকে কোলে নিয়ে বের হয়ে যান। এরপর আর কোনো ভিডিও ছিল না।
“পরবর্তীতে হাসপাতাল গেইটে দাঁড়ানো সাত থেকে আটটি অটোরিকশার নম্বর সংগ্রহ করে সেগুলো ধরে ধরে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে একজন অটোরিকশাচালক শিশুসহ বোরকা পড়া এক নারীর এক কিলোমিটার এলাকায় যাওয়ার তথ্য দেন।”
তিনি বলেন, “প্রবল বৃষ্টির মধ্যে আমরা সেই এলাকায় যাই। রাতভর অভিযান চালিয়ে সেখানে কোনো তথ্য না পেয়ে ফিরে আসার পরিকল্পনা করি। একপর্যায়ে ওই এলাকায় একটি মুরগির দোকানের সিসি ক্যামেরার ভিডিওতে এক যুবককে দেখা যায় শিশুকে কোলে নিয়ে যেতে।
“পরে ওই যুবকের ছবি শনাক্ত করে বিভিন্নজনকে দেখিয়ে জামে মসজিদ কলোনি এলাকার একটি ঘরে তাদের সন্ধান পাই। সেখানে শিশুটিকে উদ্ধার করা হয়।”
পুলিশ বলছে, তারা পেশাদার শিশু অপহরণকারী নাকি অন্য কোনো কারণে শিশুটিকে চুরি করা হয়েছে, সেটি খতিয়ে দেখতে তাদের রিমান্ড আবেদন করা হবে।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।