নওগাঁর মহাদেবপুরে কোর্টের ওয়ারেন্টমূলে আসামী ধরতে গিয়ে ফিরে আসার পর এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় থানা পুলিশ অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একশ্রেণির গ্রাম্য রাজনীতিক গভীর রাতে পরিকল্পিতভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়েছেন। সরেজমিনে এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
নিহতের বড় ছেলে জাহিদুল ইসলাম দাবি করেন, তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনায় থানা পুলিশ গ্রাম্য রাজনীতির গ্যারাকলে পড়ে।
তারা বলছেন, পুলিশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি চক্র প্রপাগান্ডা ছড়াচ্ছে।
সরেজমিনে উপজেলার হাতুড় ইউনিয়নের মালাহার উত্তরপাড়া গ্রামে গিয়ে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার পর মহাদেবপুর থানা পুলিশ কোর্টের ওয়ারেন্টমূলে আসামী ধরতে যায়। একজন আসামীকে আটক করার পর পুলিশ ওই গ্রামের আব্দুল হামিদ ওরফে ধলার ছেলে এমরান আলী ওরফে বারুকে আটক করতে তার বাড়ি যায়। বারু থানা পুলিশের সাথে জানালা দিয়ে কথাও বলেন। এরপর পুলিশ তাকে বাড়ির বাইরে আসতে বললে সে কৌশলে পালিয়ে যায়। পুলিশ বারুকে পালিয়ে যেতে সহযোগিতা করার জন্য তার বাবা আব্দুল হামিদকে (৬৪) দায়ি করে। এতে আব্দুল হামিদ ভয় পান। পুলিশ ওয়ারেন্টভূক্ত একই গ্রামের অন্য একজন আসামী এসলামের বাড়ি দেখিয়ে দেয়ার জন্য আব্দুল হামিদের সহযোগীতা নেয়। কিন্তু আইডি কার্ডের সাথে নামের মিল না থাকায় পুলিশ এসলামকে আটক না করে তাকে কোর্ট থেকে জামিন নিতে পরামর্শ দিয়ে অন্য গ্রামে আসামী ধরতে যায়। পুলিশ চলে যাবার ঘন্টাখানেক পর আব্দুল হামিদ বুকে ব্যাথা অনুভব করেন। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সূত্র জানায়, ওইগ্রামের আব্দুল মান্নান গং এর সাথে এমরান আলী বারু গং এর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তাদের দায়ের করা মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেই পরোয়ানামূলে থানা পুলিশ আসামীদের আটক করতে যায়। ঘটনার সময় আব্দুল মান্নানের ছেলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আফাজ মাস্টারের ছেলে ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাতুন মাস্টার প্রমুখ আশেপাশেই ছিলেন বলে প্রচার চালানো হয়। তাদের ফাঁসাতে ও থানা পুলিশের সদস্যদের বলির পাঁঠা বানাতে একটি চক্র সুকৌশলে অপপ্রচার চালায়। তারা বিভিন্ন জনকে মোবাইলফোনে ঘটনা অতিরঞ্জিতভাবে জানিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালায়।
গভীর রাতে পুলিশী অভিযানের সময় গ্রামের তেমন কোন মানুষ উপস্থিত না থাকলেও আসামী বারুর ছেলে ১১ বছরের শিশুকে দিয়ে প্রচার করা হয় যে পুলিশ আব্দুল হামিদের হাতে হাতকড়া লাগিয়ে নির্যাতন করে। কিন্তু ভূক্তভোগী পরিবারের সদস্যরা এসংক্রান্তে কোথাও কোন অভিযোগই করেননি। বরং মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে থানা পুলিশের কাছে আবেদন করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে দাফন করা হয়।
সংশ্লিষ্টদের অভিমত জমিজমা সংক্রান্ত বিরোধে একটি অনাকাঙ্খিত ঘটনাকে পুঁজি করে প্রতিপক্ষদের ফাঁসাতে এবং আইনগত জটিলতা থেকে বাঁচতে ব্যাপক অপপ্রচার চালানো হয়। ঘটনার পর থেকেই ওয়ারেন্টের আসামী বারুকে স্বদর্পে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বৃদ্ধ আব্দুল হামিদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এরসাথে থানা পুলিশের কোন সংযোগ নেই। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাই মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।
এই ঘটনায় জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।