ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে গণমাধ্যমকর্মীর মতবিনিময়
কৃষিনির্ভর জেলা গাইবান্ধায় কৃষি ব্যবসার সম্প্রসারণ ও আধুনিকায়নে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করছে। কৃষকদের উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সংযোগ বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির তথ্য ছড়িয়ে দিতে মিডিয়ার এই ভূমিকা ক্রমেই আরও দৃশ্যমান হয়ে উঠছে।
ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন”-এর আয়োজনে “কৃষি সমৃদ্ধি প্রজেক্ট”-এর অধীনে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকে সম্পৃক্ত করে কৃষি উদ্যোক্তা, সফল কৃষক এবং উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতির গল্প তুলে ধরা হচ্ছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিক, কৃষি বিশেষজ্ঞ ও তরুণ উদ্যোক্তারা বলেন, গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা কৃষকদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন উদ্যোক্তাদের কৃষি খাতে আগ্রহী করে তোলে। পাশাপাশি, বিভিন্ন কৃষি বিষয়ক তথ্য ও বাজার বিশ্লেষণ সহজভাবে উপস্থাপনের মাধ্যমে কৃষি ব্যবসা আরও লাভজনক ও টেকসই হয়ে উঠছে।
ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “কৃষি সমৃদ্ধি প্রজেক্ট”-এর মূল লক্ষ্য হলো কৃষিকে একটি আধুনিক, লাভজনক ও সম্ভাবনাময় খাতে রূপান্তর করা। তারা বিশ্বাস করেন, গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কৃষকদের সাফল্যের গল্প ছড়িয়ে পড়লে তা বৃহত্তর সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় উপস্থিত ছিলেন অমিয় প্রাপন চক্রবর্তী, প্রধান নির্বাহী কর্মকর্তা। মুন্না হুসাইন, হেড অব এনভায়রনমেন্ট, প্রজেক্ট এন্ড রিসোর্স। হোসনে আরা, সভাপতি গাইবান্ধা, ধ্রুবতারা। রাকিবুল রিজভি, সভাপতি রাজশাহী বিভাগ, ধ্রুবতারা। প্রমুখ।
সবশেষে বলা যায়, গাইবান্ধায় “কৃষি সমৃদ্ধি প্রজেক্ট”-এর মাধ্যমে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় গণমাধ্যমকে কাজে লাগিয়ে কৃষি ব্যবসার প্রসারে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
চোর দলের সক্রিয় সদস্য ১৩ জন আটক। ছবি: সংগৃহীত
লালমনিরহাটে ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষ। ছবি: সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও অন্তত ৩জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের দক্ষিণ গোপাল রায় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিপ্লবসহ কয়েকজন যুবক নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে অটোরিকশায় করে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরে মাওলা জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
আদাবর থানা। ছবি : সংগৃহীত
বর-কনের প্রতীকী। ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুটি বাল্যবিয়ে পণ্ড করা হয়েছে। আকস্মিক এ অভিযানে অপ্রাপ্তবয়সী মেয়েদের বিয়ে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে অভিভাবকদের আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তালা উপজেলার বিভিন্ন এলাকায় এ দুটি পৃথক অভিযান পরিচালিত হয়। পুরো অভিযানটি সমন্বয় করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার।
প্রশাসন সূত্র জানায়, প্রথম অভিযান হয় উপজেলার কুমিরা ইউনিয়নের হাজরাপাড়া এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক নাজমুন নাহার জানতে পারেন, তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজেরপাড়া এলাকায় ধুমধাম করে একটি বাল্যবিয়ে চলছে। কনে ওই এলাকার বাসিন্দা এবং বর পার্শ্ববর্তী খলিশখালী এলাকার অপ্রাপ্তবয়সী ওসমান গাজী।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে তালা উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার রিংকু আইচ, কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শম্পা ভট্টাচার্য এবং ক্লাবের দপ্তরি মিনা দে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এছাড়া পাটকেলঘাটা থানার ওসির সহযোগিতায় এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিমও ঘটনাস্থলে যায়। তবে অভিযানের টের পেয়ে বর দ্রুত কনেকে গাড়িতে তুলে পালিয়ে যায়।
এ ঘটনায় মেয়ের বাবা মুচলেকা দিয়েছেন এবং আগামী সোমবার সকাল ১০টায় মেয়েসহ অভিভাবকদের ইউএনও মহোদয়ের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কুমিরা মধ্যপাড়া এলাকা প্রথম ঘটনাটি প্রতিরোধ করে ফেরার সময় এলাকাবাসী অভিযোগ করেন, কুমিরা মধ্যপাড়া এলাকায় দশম শ্রেণিতে পড়ুয়া অপ্রাপ্তবয়সী এক মেয়ের বিয়ের আয়োজন চলছে। তাৎক্ষণিকভাবে মহিলা বিষয়ক অধিদপ্তরের টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে ওই বিয়েটিও সফলভাবে প্রতিরোধ করেন।
এ ক্ষেত্রেও মেয়ের পরিবার থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় মেয়েসহ অভিভাবকদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তালা উপজেলার পৃথক এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালিত হয়। এতে বিয়ের দুটি বন্ধ করা হয়েছে। তাছাড়া অভিভাবকদের আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।