অবশেষে মুন্সিহাটের সেই ক্লান্তির অবসান
"আমার বাড়ি ঐ দূরে ৫ বার ভাঙ্গনের পর এই জায়গায় আইছি, প্রায় ১ কিলোমিটার। ভাঙ্গনের কথা শুনলেই কেমন যেন আঁতকে উঠি" ভাঙ্গনের অভিজ্ঞতা ভারাক্রান্ত মনে বলছিলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ইসমাইল।
সময় ২০২৩, সাঘাটা এলাকার প্রায় ১০ চরের মানুষের একমাত্র মিলিত হওয়ার স্থান মুন্সিরহাট বাজার। ভাঙ্গনের করাল গ্রাসে যখন মুন্সিরহাট বাজার আক্রান্ত তখন ঘনঘটা কালো মেঘ নেমে আসে এখানকার মানুষের মাঝে। কারণ হাট-বাজার,শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক এই মুন্সিরহাট-ই ভরসা ছিল ১০ চরের মানুষের। সেটিও যখন ভাঙ্গণের কবলে তখন সকলের কপালে পড়ে চিন্তার ভাজ।
তবে পানি উন্নয়ন বোর্ড,গাইবান্ধা র অধীনে যমুনা নদীর ডানতীরের ভাঙ্গন রক্ষা শীর্ষক প্রকল্পের কারণে বদলে যায় এখানকার মানুষের জীবনযাত্রা।
পাউবো সূত্রে জানা যায়, মুন্সির হাটে প্রায় দেড় কিলোমিটার জায়গা জুড়ে প্রায় ১২৪ কোটি টাকা ব্যয়ে নদীর স্থায়ী কাজ চলমান রয়েছে। ৫ টি প্যাকেজে বিভক্ত হয়ে এই কাজের সুন্দর বাস্তবায়ন হচ্ছে। পাশাপাশি প্যাকেজগুলোর কাজ ডিজাইন অনুযায়ী বাস্তবায়নের লক্ষ্যে সার্বক্ষণিক মনিটরিং করছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ।
বর্তমানে অনেক জায়গায় প্লেসিং এর কাজ চলছে। ব্লকের নিচে প্রায় ৭ থেকে ৮ ইঞ্চি প্রথম শ্রেণির ইটের খোয়া দেয়া হয়েছে। যা কাজের গুণগত মান নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানায়, ব্লক তৈরির পয়েন্ট গুলোতে বালু,পাথর ও সিমেন্টের মিশ্রণে ব্লক তৈরি করা হয়। পরবর্তীতে স্লোপ তৈরি, প্লেসিং, ডাম্পিং এর মত গুরুত্বপূর্ণ কাজগুলো ডিজাইন অনুযায়ী করতে অনেক তৎপর গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয় গুণীজনকে সাথে নিয়ে কাজগুলো যাতে ভালোভাবে হয় স্থানীয়দের কাছে থেকে অনেক পরামর্শও নিয়ে থাকেন তারা। এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
কাজের বিষয়বস্তু নিয়ে কথা হয় এই প্যাকেজগুলোর উপ বিভাগীয় প্রকৌশলী ওয়ালিদ আরশাদ রিওন এর সাথে তিনি জানান, “সাঘাটা উপজেলার মুন্সিরহাট অত্যন্ত ভাঙ্গনপ্রবণ এলাকা, প্রকল্প গ্রহণের আগে ২০২২ ও ২০২৩ সালের বন্যায় এলাকাটি প্রচন্ড ভাঙ্গনের কবলে পড়ে, বাজারের কিছু অংশ, আবাদী জমি ও বাসাবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে যায়। তৎকালীন সময়ে মুন্সিরহাট ক্রসবার ও বাজারসংলগ্ন এলাকায় কোথাও কোথাও নদীর গভীরতা প্রায় ৩৫ মিটার পাওয়া যায় (যা প্রায় ১২ তলা বিল্ডিং এর সমান গভীরতা)।
পরবর্তীতে ২০২৩ সালে প্রকল্প অনুমোদন হলে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের আওতায় নিরলস ভাবে ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। কাজের বাস্তবায়ন সুষ্ঠুভাবে চলমান থাকায় এই বছর বর্ণিত এলাকায় চর গঠন পরিলক্ষিত হয়। প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে প্রতিবছরই ভাঙ্গন অব্যাহত থাকলেও কাজ বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকে মুন্সিরহাটে নতুনভাবে কোন স্থান আর ভাঙ্গনের কবলে পড়েনি। কাজ বাস্তবায়ন সম্পন্ন হলে ওই স্থানের জনগন এর সুফল পাবে এবং মুন্সিরহাট বাজার, মুন্সিরহাট মসজিদ ও মুন্সিরহাট স্কুল সহ এলাকাটি রক্ষা পাবে।"
চোর দলের সক্রিয় সদস্য ১৩ জন আটক। ছবি: সংগৃহীত
লালমনিরহাটে ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষ। ছবি: সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও অন্তত ৩জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের দক্ষিণ গোপাল রায় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিপ্লবসহ কয়েকজন যুবক নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে অটোরিকশায় করে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরে মাওলা জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
আদাবর থানা। ছবি : সংগৃহীত
বর-কনের প্রতীকী। ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুটি বাল্যবিয়ে পণ্ড করা হয়েছে। আকস্মিক এ অভিযানে অপ্রাপ্তবয়সী মেয়েদের বিয়ে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে অভিভাবকদের আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তালা উপজেলার বিভিন্ন এলাকায় এ দুটি পৃথক অভিযান পরিচালিত হয়। পুরো অভিযানটি সমন্বয় করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার।
প্রশাসন সূত্র জানায়, প্রথম অভিযান হয় উপজেলার কুমিরা ইউনিয়নের হাজরাপাড়া এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক নাজমুন নাহার জানতে পারেন, তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজেরপাড়া এলাকায় ধুমধাম করে একটি বাল্যবিয়ে চলছে। কনে ওই এলাকার বাসিন্দা এবং বর পার্শ্ববর্তী খলিশখালী এলাকার অপ্রাপ্তবয়সী ওসমান গাজী।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে তালা উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার রিংকু আইচ, কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শম্পা ভট্টাচার্য এবং ক্লাবের দপ্তরি মিনা দে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এছাড়া পাটকেলঘাটা থানার ওসির সহযোগিতায় এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিমও ঘটনাস্থলে যায়। তবে অভিযানের টের পেয়ে বর দ্রুত কনেকে গাড়িতে তুলে পালিয়ে যায়।
এ ঘটনায় মেয়ের বাবা মুচলেকা দিয়েছেন এবং আগামী সোমবার সকাল ১০টায় মেয়েসহ অভিভাবকদের ইউএনও মহোদয়ের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কুমিরা মধ্যপাড়া এলাকা প্রথম ঘটনাটি প্রতিরোধ করে ফেরার সময় এলাকাবাসী অভিযোগ করেন, কুমিরা মধ্যপাড়া এলাকায় দশম শ্রেণিতে পড়ুয়া অপ্রাপ্তবয়সী এক মেয়ের বিয়ের আয়োজন চলছে। তাৎক্ষণিকভাবে মহিলা বিষয়ক অধিদপ্তরের টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে ওই বিয়েটিও সফলভাবে প্রতিরোধ করেন।
এ ক্ষেত্রেও মেয়ের পরিবার থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় মেয়েসহ অভিভাবকদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তালা উপজেলার পৃথক এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালিত হয়। এতে বিয়ের দুটি বন্ধ করা হয়েছে। তাছাড়া অভিভাবকদের আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।