বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত চার বছর ধরে বিকল হয়ে পড়ে আছে বাতাসের মাধ্যমে তৈরি করা একটি অক্সিজেন জেনারেটর প্লান্ট। ফলে ভারত থেকে লিকুইড আমদানি করে অন্য একটি প্লান্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য। এতে প্রতি মাসে অক্সিজেনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে লিকুইড ক্রয় করতে অতিরিক্ত খরচ হয় প্রায় পাঁচ লাখ টাকারও বেশি।
তবে বাতাসের মাধ্যমে তৈরি ওই জেনারেটর প্লান্টটি সচল করতে ঊর্ধ্বতন কতৃপক্ষকে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম।
খোঁজ নিয়ে জানা গেছে- করোনা মহামারীর সময় ২০২১ সালে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রচেষ্টায় উপহার হিসেবে মিশর থেকে আনা বাতাসের মাধ্যমে তৈরি করা একটি অক্সিজেন জেনারেটর প্লান্ট বরগুনা জেনারেল হাসপাতালে স্থাপন করা হয়। ওই প্লান্টটি স্থাপনের পর বাতাস থেকেই অক্সিজেন সংগ্রহ করে সিলিন্ডারজাত করতো হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পাইপ লাইনের মাধ্যমে ওই অক্সিজেন সরবরাহ করা হতো হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের। এছাড়া ওই প্লান্ট থেকে উৎপাদিত অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে বরগুনার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সরবরাহ করা হতো। তবে প্লান্টটি স্থাপনের এক বছর পরই বিকল হয়ে যাওয়ায় বর্তমানে বন্ধ রয়েছে হাসপাতালে বাতাস থেকে অক্সিজেনের উৎপাদন। আর এ কারণেই হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়তি খরচে ভারত থেকে অক্সিজেন উৎপাদনের জন্য লিকুইড আমদানি করে চালাতে হয় লিনডে নামক একটি কোম্পানির স্থাপন করা আরেকটি অক্সিজেন প্লান্ট। তবে বাতাসের মাধ্যমে অক্সিজেন তৈরির ওই প্লান্টটি সচল করতে পারলে খরচ কমাসহ হাসপাতালের চাহিদা পূরণ করে আবারও বিভিন্ন উপজেলায় স্থানীয়ভাবে অক্সিজেন সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সরেজমিনে বরগুনা জেনারেল হাসপাতালে বাতাসের মাধ্যমে অক্সিজেন জেনারেটর প্লান্ট স্থাপন করা ওই কক্ষটি ঘুরে দেখা গেছে- প্লান্টটি বিকল থাকায় দীর্ঘদিন ধরেই তালাবদ্ধ অবস্থায় আছে সংরক্ষিত ওই কক্ষের দরজা। তালা খুললে ভেতরে দেখা যায় অক্সিজেন প্লান্টটির বিভিন্ন যন্ত্রাংশের ওপর ধুলো-ময়লার স্তূপ তৈরি হয়েছে। সচল না থাকায় মরিচা ধরতে শুরু করেছে যন্ত্রাংশগুলোতে। এছাড়া বর্তমানে ওই প্লান্টটির সঠিক কোনো রক্ষণাবেক্ষণ নেই। ফলে দিনে দিনে সম্পূর্ণ যন্ত্রাংশই ব্যবহার অনুপযোগী হয়ে ভবিষ্যতে অক্সিজেন প্লান্টটি মেরামতের অযোগ্য অথবা মেরামত ব্যয় বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে।
বরগুনা জেনারেল হাসপাতালের অফিস সহকারী মো. জালাল আহমেদ বলেন- করোনার সময় আমাদের ওই অক্সিজেন প্লান্টটি দেওয়া হয়েছে। এরপর দুই বছর চালু ছিল। তখন লিকুইড লিনডে প্লান্টটি বন্ধ করে ওই প্লান্টি চালানো হয়েছে। এবং বিভিন্ন উপজেলায় সিলিন্ডার ভরে অক্সিজেন সরবরাহ করা হত। কিন্তু বর্তমানে ওই প্লান্টটি সম্পূর্ণ বন্ধ রয়েছে।
হাসপাতালের হিসাবরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন- আমাদের একটি লিকুইড অক্সিজেন প্লান্ট আছে। সেখানে কোম্পানি থেকে লিকুইড দিয়ে যায়। এর জন্য প্রতি মাসে আমাদের সিলিন্ডার ভাড়া দিতে হয় ২৫ হাজার টাকা। তাতে যদি কোনো মাসে লিকুইড না-ও আনতে হয়, তারপরও ওই ভাড়া দিতে হয়। আর প্রতিবার লিকুইডে ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। দেখা যায় কোনো কোনো মাসে দুই থেকে তিনবারও আনতে হয়। এতে আমাদের অনেক টাকা খরচ হয়।
হাসপাতালের প্রধান সহকারী মো. শহিদুল ইসলাম (স্বপন) বলেন- মিশর কর্তৃক যে অক্সিজেন প্লান্ট দিয়েছে, তা কিছুদিন চলার পরে বন্ধ হয়ে গেছে। ঊর্ধ্বতন কতৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির মাধ্যমে জানিয়েছি। তারা যদি এই প্লান্টটি চালুর জন্য ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আবারও পুনরায় চালু হবে।
বাতাসের মাধ্যমে তৈরি করা অক্সিজেন জেনারেটর প্লান্টটি সচল করার জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম বলেন, বাতাস দিয়ে অক্সিজেন তৈরির প্লান্টটি বর্তমানে বন্ধ আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার চিঠি চালাচালি করেছি। এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে আশা করি খুব দ্রুতই প্লান্টটি সচল করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।