সংগৃহীত ছবি
রাস্তা দিয়ে চলতে চোখ যায় বাড়িটির দিকে। পুরো বাড়ির চারপাশের দেয়াল নীল আর সাদা রঙ দিয়ে রাঙানো। দেখতে আর্জেন্টিনার পতাকার মতো। দেয়ালের দুই পাশে মেসির ছবিও আঁকা হয়েছে।
তবে এটি মেসির বাড়ি নয়, মেসির ভক্ত মেহেদী হাসানের বাড়ি। ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের সাথে বাংলাদেশের ভক্তদেরও এমন কিছু উন্মাদনা চোখে পড়ে। যেগুলোর দৃশ্য ফেসবুক পেজে দ্রুতগতিতে ঝড় তোলে। তারই এক উদাহরণ জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইনরাপাড়ার বাসিন্দা মেহেদী হাসান। আর্জেন্টিনা দল ও মেসিকে দারুণ ভালোবাসেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি নিজের বাড়ির চার দেয়াল রাঙিয়েছেন দলটির পতাকার রঙের সাথে রঙ মিলিয়ে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, আউশগাড়া গ্রামের কিশোর-যুবক থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত খেলা ভক্ত। এই গ্রামের অধিকাংশ বাসিন্দা আর্জেন্টিনা ও ব্রাজিল দলেরই সমর্থক।
সবার মধ্যে আর্জেন্টিনা দলকে একটু বেশি ভালোবাসেন যুবক মেহেদী হাসান। ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা ভালোবাসেন, আর্জেন্টিনাকে সমর্থন করেন।
মেহেদী হাসান যে এই প্রথম তা নয়, ২০০৬ সালে বিশ্বকাপের সময় থেকে তিনি নিজের বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়ানো শুরু করেন। তারই ধারাবাহিকতায় এবার নিজের বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন।
সোমবার দুপুরে মেহেদী হাসানের বাড়িতে গিয়ে দেখা যায়, ইট দিয়ে তৈরি বাড়ির প্রবেশ পথের বাম পাশে রয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাড়ির চারপাশের দেয়ালে সবই আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করেছেন। একপাশের দেয়ালে ফুটবল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মেসি আর পেছনের পাশে মেসির ছবি আঁকা হয়েছে।
মেহেদী হাসান বলেন, আমি ঢাকার আশুলিয়ায় একটি শোরুমে ম্যানেজার পদে চাকরি করতাম। বর্তমানে বাড়িতেই বসবাস করছি। ছোট বেলা থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। এই ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। মনের ভালোবাসা থেকেই সাপোর্ট করা দলের পতাকার রঙ দিয়ে বাড়ি সাজিয়েছি। এছাড়া আমাদের গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের অর্ধশতাধিক জার্সি উপহার দিয়েছি, আরও দেব। আগামীকাল বুধবার ভোরে আর্জেন্টিনার দল মাঠে নামবে। ওইদিন কেক কাটা হবে এবং খেলা দেখার সময় খাবারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
একই গ্রামের বাসিন্দা ফয়সাল রহমান বলেন, ‘আমি নিজেই আর্জেন্টিনার সাপোর্টার। মেহেদীর বাড়িটি দেখে আমার খুবই ভালো লাগছে। দেয়ালে মেসির ছবিও আছে। তিনি মেসির বড় ভক্ত। আর আমাদের গ্রামে আর্জেন্টিনা ছাড়া ব্রাজিলেরও ভক্ত রয়েছে। তবে আর্জেন্টিনার ভক্ত বেশি। মেহেদী অনেককে জার্সিও দিয়েছেন। আমরা সবাই মিলে এক সাথে খেলা দেখব এবং উৎসব করব।’
আরেক বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘মেহেদী হাসানের এই আর্জেন্টিনার পতাকা রঙের বাড়ি দেখতে এখন প্রতিদিন আশপাশ গ্রামের ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। খেলার প্রতি এমন ভালোবাসা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমার বিশ্বাস এবার বিশ্বকাপ আর্জেন্টিনা নেবে।’
চোর দলের সক্রিয় সদস্য ১৩ জন আটক। ছবি: সংগৃহীত
লালমনিরহাটে ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষ। ছবি: সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও অন্তত ৩জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের দক্ষিণ গোপাল রায় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিপ্লবসহ কয়েকজন যুবক নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে অটোরিকশায় করে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরে মাওলা জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
আদাবর থানা। ছবি : সংগৃহীত
বর-কনের প্রতীকী। ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুটি বাল্যবিয়ে পণ্ড করা হয়েছে। আকস্মিক এ অভিযানে অপ্রাপ্তবয়সী মেয়েদের বিয়ে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে অভিভাবকদের আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তালা উপজেলার বিভিন্ন এলাকায় এ দুটি পৃথক অভিযান পরিচালিত হয়। পুরো অভিযানটি সমন্বয় করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার।
প্রশাসন সূত্র জানায়, প্রথম অভিযান হয় উপজেলার কুমিরা ইউনিয়নের হাজরাপাড়া এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক নাজমুন নাহার জানতে পারেন, তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজেরপাড়া এলাকায় ধুমধাম করে একটি বাল্যবিয়ে চলছে। কনে ওই এলাকার বাসিন্দা এবং বর পার্শ্ববর্তী খলিশখালী এলাকার অপ্রাপ্তবয়সী ওসমান গাজী।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে তালা উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার রিংকু আইচ, কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শম্পা ভট্টাচার্য এবং ক্লাবের দপ্তরি মিনা দে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এছাড়া পাটকেলঘাটা থানার ওসির সহযোগিতায় এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিমও ঘটনাস্থলে যায়। তবে অভিযানের টের পেয়ে বর দ্রুত কনেকে গাড়িতে তুলে পালিয়ে যায়।
এ ঘটনায় মেয়ের বাবা মুচলেকা দিয়েছেন এবং আগামী সোমবার সকাল ১০টায় মেয়েসহ অভিভাবকদের ইউএনও মহোদয়ের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কুমিরা মধ্যপাড়া এলাকা প্রথম ঘটনাটি প্রতিরোধ করে ফেরার সময় এলাকাবাসী অভিযোগ করেন, কুমিরা মধ্যপাড়া এলাকায় দশম শ্রেণিতে পড়ুয়া অপ্রাপ্তবয়সী এক মেয়ের বিয়ের আয়োজন চলছে। তাৎক্ষণিকভাবে মহিলা বিষয়ক অধিদপ্তরের টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে ওই বিয়েটিও সফলভাবে প্রতিরোধ করেন।
এ ক্ষেত্রেও মেয়ের পরিবার থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় মেয়েসহ অভিভাবকদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তালা উপজেলার পৃথক এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালিত হয়। এতে বিয়ের দুটি বন্ধ করা হয়েছে। তাছাড়া অভিভাবকদের আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।